চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান পেইন্টস ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 28, মে 2023
in অর্থনীতি
A A
চারজন ব্যক্তি কালার অব দ্য ইয়ার ঘোষণা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস একটি সমন্বিত রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে ২০২৩ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে। ‘সিলভার এসক্যাপেড’কে ২০২৩ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়।

রাজধানীর হোটেল শেরাটনে এক জমকালো আয়োজনের মাধ্যমে ‘কালার নেক্সট-২০২৩’ অনুষ্ঠানটি উদযাপিত হয়।

‘কালার নেক্সট’ গ্রাহকদের রঙ ও রঙের উপাদান পছন্দ ও তাদের চাহিদা বুঝে নেবার একটি প্রক্রিয়া। এতে এশিয়ান পেইন্টস এর সঙ্গে যুক্ত ছিল স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, শিল্পী, সমাজবিজ্ঞানী এবং অন্যান্য সংস্কৃতমনা ব্যক্তিরা যারা এশিয়ান পেইন্টসকে উপমহাদেশের মধ্যে পরিবর্তিত সাংস্কৃতিক ও সামাজিক ল্যান্ডস্কেপ শনাক্ত করতে এবং সমসাময়িক ‘ট্রেন্ড’ খুঁজে পেতে সহযোগিতা করেন।

‘কালার নেক্সট’ মানুষের আবেগের সৃজনশীল প্রকাশ বলে মন্তব্য করেছেন এশিয়ান পেইন্টস এর মারিশা রেগো ডি’সুজা। তিনি এই বছরের চারটি কালার ‘ট্রেন্ড’ হিসেবে ঘোষণা করেছেন। ট্রেন্ডগুলো হলো গথেলিসিয়াস, যা প্রাচীন আচ্ছাদিত রঙের তীব্রতা প্রকাশ করে। শ্রুম, যা প্রাকৃতিক উপাদানের সমস্ত অপরূপ শক্তি ও দৃঢ়তার কথা মনে করিয়ে দেয়। এজ অব দ্য ফরেস্ট, যা আমাদের স্থায়িত্ব, বিস্ময় এবং আশার প্রয়োজনীয়তা প্রতিফলিত করে। এবং স্লিপ সেন্স যা শান্ত এবং স্থির অনুভূতির জন্য তৈরি করা হয়েছে।

এই ট্রেন্ড এর মাধ্যমে আমরা সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলো, যেমন কীভাবে আমরা নিজেকে প্রকাশ করি, তা থেকে শুরু করে আমাদের কল্যাণের জন্য উপলব্ধ তাগিদ এবং অন্যদের ও আমাদের চারপাশের বিশ্বের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে।

এশিয়ান পেইন্টস গ্লোবাল এর রিজিওনাল হেড সিরিশ রাও বলেন, এশিয়ান পেইন্টস মানেই গ্রাহকদের ঘরকে সুন্দর করে তোলার প্রচেষ্টা। ধারাবাহিকভাবে মান-সম্পন্ন সমাধান প্রদানের পাশাপাশি আমাদের ট্রেন্ডসমূহকে পুনরায় সংজ্ঞায়িত করতে এবং গ্রাহকদের তাদের স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রেরণা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘দ্য কালার নেক্সট-২০২৩ ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টেলিজেন্স রিপোর্ট’-এ এমন একটি প্রক্রিয়া দেখানো হয়েছে, যেখানে আপনি বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর নতুন ট্রেন্ডগুলো বুঝতে পারবেন।

কালার নেক্সট-২০২৩ এর মাধ্যমে আমরা রঙ নির্বাচনের বিষয়ে ক্রমাগত পরিবর্তনগুলো বুঝতে ও কাজ করতে চেষ্টা করছি এবং সেইসঙ্গে চেয়েছি গ্রাহকদের জন্য ইতিবাচক ও প্রাণবন্ত রঙের সমাহার নিয়ে হাজির হতে। আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও উন্নত পরিসরের পেইন্টিং সল্যুশন প্রদানের লক্ষে ভবিষ্যতের ‘ট্রেন্ড’ সমূহ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাব।

বাংলাদেশে ২০২১ সালে ‘কালার নেক্সট’ উদ্যোগটি যাত্রা শুরুর পর থেকে এশিয়ান পেইন্টস বাংলাদেশ এর আর্কিটেক্ট, ইন্টেরিয়ার ডিজাইনার কমিউনিটির (এআইডি) সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছে। যারা এই ‘ট্রেন্ড’ সমূহ বুঝতে এবং ডিজাইন ও গৃহসজ্জায় (ডেকোর) তা বাস্তবায়িত করতে সাহায্য করেছেন।  এ বছর এশিয়ান পেইন্টস এর সঙ্গে অংশগ্রহণকারী ব্যক্তিত্বরা হচ্ছেন, ‘ফোর ওয়ালস ইনসাইড আউটসাইড’এর ওয়াহিদ আসিফ, ‘ইনসিগনিয়া স্টুডিও’ এর মেহেদি জামান, ‘সিনথেসিস আর্কিটেক্ট’ এর একেএম তানভীর হাসান নীরু।

একটি অভিনব প্রতিষ্ঠান হিসেবে ‘এশিয়ান পেইন্টস’ ২০০৩ সাল থেকে বিভিন্ন ‘ট্রেন্ড’ সম্পর্কে গবেষণা করে আসছে। এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি আসন্ন ট্রেন্ডগুলো বিশ্লেষণ করে থাকে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ এর কান্ট্রি হেড, বুধাদিত্য মুখার্জিসহ এশিয়ান পেইন্টসের অন্যান্য কর্মকর্তাগণ।

Previous Post

‘আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ’

Next Post

একটি শাড়ি পরাতেই নেন ২ লাখ টাকা

Next Post
বাংলাদেশি নারীদের বিভিন্ন শাড়ি পরা ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শাড়ি পরাতেই নেন ২ লাখ টাকা

চাকরি হারানো কর্মীদের প্রতিবাদে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেটার ১০ হাজার কর্মীর শেষ ব্যাচ চাকরি হারাচ্ছে চলতি সপ্তাহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT