চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ মেনোত্তি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 06, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ মেনোত্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি ৮৫ বছর বয়সে মারা গেছেন। ১৯৭৮ সালে ঘরের মাটিতে তিনি আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের কারিগর ছিলেন।

এস্তাদিও মাস মনুমেন্টালে হওয়া সেই বিশ্বকাপ ফাইনালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মারিও কেম্পেস করেন জোড়া গোল। অতিরিক্ত সময় শেষে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।

দেশটির ফুটবলের অভিভাবক সংস্থা বিবৃতিতে বলেছে, আর্জেন্টিনার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন কোচ সেজার লুইস মেনোত্তির মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গভীর শোক প্রকাশ করছে।

খেলোয়াড়ি জীবনে মেনোত্তি স্ট্রাইকার ছিলেন। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে কিংবদন্তি পেলের সঙ্গে খেলেছেন। জাতীয় দলের হয়ে ১১টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন।

অবসর নেয়ার পর কোচিং শুরু করেন। বার্সেলোনার হয়ে কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতেন। ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে ১১টি ক্লাবের দায়িত্ব সামলান। আর্জেন্টিনার পর মেক্সিকোর ডাগআউটেও ছিলেন।

১৯৭৪ সালে আর্জেন্টিনার কোচ হন। চার বছর পর ঘরের মাঠের বিশ্বকাপ স্কোয়াডে ১৭ বর্ষী ডিয়েগো ম্যারাডোনাকে স্কোয়াডে না রাখা নিয়ে বিতর্কের জন্ম দেন। যদিও পরের বছর ম্যারাডোনা আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নেতৃত্ব দেন। মেনোত্তির সেই দল ফাইনালে সোভিয়েত ইউনিয়নকে ৩-১ গোলে হারায়।

স্পেনে আয়োজিত ১৯৮২ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে আকাশী-নীলরা আসর থেকে বিদায় নেয়। তাতে আর্জেন্টিনার হয়ে মেনোত্তির রাজত্বের অবসান ঘটে।

Tags: আর্জেন্টিনালিড স্পোর্টস
Previous Post

চলে গেলেন ‘টাইটানিক’র ক্যাপ্টেন

Next Post

ইসরায়েলে আবারও হামাসের রকেট হামলা, ৩ ইসরায়েলি সেনা নিহত

Next Post
ইসরায়েলে হামাসের রকেট হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করছে সেনারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে আবারও হামাসের রকেট হামলা, ৩ ইসরায়েলি সেনা নিহত

শ্রীলঙ্কা-স্কটল্যান্ড ক্রিকেট ম্যাচের খেলোয়াড় ও সমর্থকরা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল শ্রীলঙ্কা-স্কটল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT