পদ্মায় পানির স্তর নেমে যাওয়া এবং কুষ্টিয়ার ভেড়ামারায় তিনটি সেচ পাম্প অচল থাকায় মৌসুমের শুরু থেকে পানি দিতে পারছে না জেলা পানি উন্নয়ন বোর্ড। বোরো মৌসুমে দেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আলমডাঙ্গা উপজেলার এক লাখের বেশি কৃষক।








