চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পরও ফাইনালে যেতে আশাবাদী পিএসজি: এনরিকে

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 02, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি কোচ এনরিকে মাঠে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হতাশাজনক পরাজয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ লুইস এনরিকে। আগামী সপ্তাহে পার্ক ডে প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেই চ্যালেঞ্জ নিতে লিগ ওয়ানের শিরোপাধারীরা প্রস্তুত।

সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে ১-০ গোলে হারে পিএসজি। প্রথমার্ধে অতিথিদের পারফরম্যান্স ছিল সাদামাটা। বিরতির পর খানিকটা উন্নতির ছাপ দেখা গেলেও তা যথেষ্ট প্রমাণিত হয়নি।

খেলা শেষে আশাবাদী এনরিকে বলেছেন, ‘আমি নিশ্চিত ফাইনালে যাওয়ার যোগ্যতা আমরা অর্জন করব। ঘরের মাঠে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে খেলব। এই মৌসুমে প্রথম আমরা ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলব। আমাদের হারানোর কিছু নেই এবং আমরা ইতিবাচক ফলাফলটা খুঁজব।’

প্রতিপক্ষের মাঠের পরিবেশ চমৎকারই ছিল, জানান স্পেনিয়ার্ড এ কোচ। যদিও দ্বিতীয় লেগে সবকিছু পুরোপুরি নিজেদের অনুকূলে থাকবে বলে আশা।

‘আমাদের ৩ হাজার সমর্থক ছিল। ফিরতি লেগের পরিবেশ আলাদা হবে। আমাদের ৩ হাজার সমর্থক আজ রাতে গান গাওয়া বন্ধ করেনি, তাদের মধ্যে ৫০ হাজার প্যারিসে থাকবে। আমরা পরের সপ্তাহে একটুও বলের নিয়ন্ত্রণও হারাবো না। আমরা যোগ্যতা অর্জনের জন্য আগাব। আমাদের উদ্দেশ্য তাদের গর্বিত করা।’

প্রথমার্ধে দলের পারফরম্যান্সে আক্রমণাত্মক খেলার অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে দুঃখপ্রকাশ করলেও দ্বিতীয়ার্ধ ভিন্ন ছিল, দাবি এনরিকের। তার ভাষ্য, ‘বিরতির পর আমরা কৌশলগতভাবে কিছু পরিবর্তন করিনি। এর আগে কেবল আক্রমণাত্মক মেজাজের অভাব ছিল। আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে। বিরতির পর আমরা আরও ভালো করেছি। মানসিকতা নিয়ে আমার খেলোয়াড়দের কিছু বলতে পারি না। আমাদের সমতায় ফেরার সুযোগ ছিল।’

‘দুদলই ভালো খেলেছে। আমাদের অনেক সুযোগ ছিল, পার্থক্য এটাই যে তারা গোল করেছিল, আমরা করিনি। কিন্তু চিত্র এটাই দেখায় যে ম্যাচটা সমানে সমান ছিল।’

Tags: এনরিকেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবরুশিয়া ডর্টমুন্ডলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি, রাজধানীতে সম্ভাবনা

Next Post

এমবাপেকে রেখে চলে গেল পিএসজির টিম বাস

Next Post
পিএসজির টিম বাসে খেলোয়াড়রা আসছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে রেখে চলে গেল পিএসজির টিম বাস

গরম বাড়ার সাথে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে, শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন যন্ত্রাংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গরম বেড়ে চলার সাথে বিদ্যুতের চাহিদাও বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT