চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় ‘স্যাম বাহাদুর’ হয়ে উঠতে যে কসরত করেছেন ভিকি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 13, নভেম্বর 2023
in বিনোদন
A A
ভিকি অভিনীত 'স্যাম বাহাদুর' চরিত্রের দৃশ্য, পুলিশ ইউনিফর্মে, সেনা বাহিনীর সাথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা! তারপরই বড় পর্দায় আসছে মেঘনা গুলজার পরিচালিত ও ভিকি কৌশল অভিনীত ছবি ‘স্যাম বাহাদুর’। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে। তবে জানেন কি পর্দায় নিজেকে স্যাম বাহাদুর করে তুলতে বাস্তবে কি পরিমাণ কঠিন পরিশ্রম, কসরত করতে হয়েছিল তাকে?

সম্প্রতি সেই পরিশ্রমের ছবিই নিজেই সোশ্যাল হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন এই অভিনেতা। রীতিমত কঠিন আর্মি ট্রেনিং নিয়েছেন অভিনেতা এই ছবির জন্য। তবে কেবল কাজ নয়, ভারতীয় সেনাদের সঙ্গে তাকে হাসি মজাও করতে দেখা যায়।

ভারতীয় সেনারা যেভাবে মাটির মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে এগোয় ঠিক সেভাবে ভিকিকে কসরত করতে দেখা যায়। এমনকি জ্বলন্ত জায়গার উপর দিয়ে কী করে লাফিয়ে পার হতে হবে সেটাও তাকে করতে দেখা যায়। বাদ যায় না দূরবীন দিয়ে দূরের জিনিস পর্যবেক্ষণ করতে। শেষ ছবিতে তাকে অফিসারদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

শুটিং সেশনের ছবি ও ভিডিও পোস্ট করে ভিকি লেখেন, ‘আমি অবশ্যই বলব যে ৬ শিখ রেজিমেন্ট থেকে আমি দারুণ অভ্যর্থনা পেয়েছিলাম যখন আমি দিল্লি গিয়ে স্যাম বাহাদুর ছবির ট্রেলার লঞ্চ করেছিলাম।’

তবে এবারই প্রথম নয়, এর আগে ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করছেন ভিকি। একবার অভিনেতা তার এই ধরনের ছবিগুলোর প্রসঙ্গে বলেছিলেন, ‘আমার এই ছবিগুলোর সব থেকে বড় পাওয়া তখনই হয় যখন সেটা ভারতীয় সেনার ভালো লাগে। তারা প্রশংসা করেন। আর এই ছবিগুলোতে যখন আমি ইউনিফর্ম পরে অভিনয় করি তখন একটা আলাদা অনুভুতি কাজ করে।’

আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। যেখানে ভিকি কৌশলের পাশাপাশি দেখা যাবে সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: 'স্যাম বাহাদুর'ভিকি কৌশলমেঘনা গুলজার
Previous Post

ঢাবি ফারসি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মুমিত আল রশিদ

Next Post

চ্যানেল আইয়ে নাচ-গান ও স্মৃতিচারণায় মুখর হুমায়ূন মেলা

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে নাচ-গান ও স্মৃতিচারণায় মুখর হুমায়ূন মেলা

ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, কোহলি ও রোহিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা একাদশেই নেই রোহিত, কোহলিকে করা হয়েছে অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT