চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে নাচ-গান ও স্মৃতিচারণায় মুখর হুমায়ূন মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 13, নভেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন সোমবার (১৩ নভেম্বর)। এই কিংবদন্তীর জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটাল চ্যানেল আই ‘হুমায়ূন মেলা ২০২৩’ পাওয়ার্ড বাই নতুন ধারা আয়োজনটি।

বিকাল ৩টা নাগাদ বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ‘চ্যানেল আই হুমায়ূন মেলা’র অনুষ্ঠান। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রকৃতিবন্ধু ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ, লেখক মোহিত কামাল, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম সহ হুমায়ূন আহমেদের বন্ধু, স্বজনসহ বহু গুণীজন।

শিশুদের নাচ-গান ও স্মৃতিচারণের দৃশ্য, মুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ উক্ত আয়োজনে প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু তার বক্তব্যে বলেন,“হুমায়ূন আহমেদ এমন একজন শিল্পী যাকে আমরা তার সৃষ্টিকৃত শিল্পের জন্য কখনোই ভুলতে পারবো না। সবাই তাকে তার শিল্প-সাহিত্যের জন্য জেনে থাকলেও তিনি কিন্তু একজন প্রকৃতি প্রেমিকও ছিলেন। প্রকৃতির প্রতি তার যে ভালবাসা ছিল সেটি নুহাশ পল্লীতেই দৃশ্যমান। কেননা সেখানে তিনি নানান ধরনের ওষুধী গাছ রোপন করেছিলেন। এই প্রকৃতিপ্রেমী, সাহিত্যপ্রেমী, নির্মাণের জাদুকরকে আমরা সর্বদা স্মরণ করবো তার সৃষ্টির মধ্য দিয়ে।”

মঞ্চসারথী আতাউর রহমান তার বক্তব্যে জানান, “হুমায়ূন আহমেদ শুধু বাংলাদেশের নয় বাংলা সাহ্যিতের একজন সৃজনের গৌরব।”

এদিন দুপুর থেকেই মেলা প্রাঙ্গণে হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে চলছে হুমায়ূন আহমেদের লেখা গান ও গানের তালে নাচ।

তার স্মরণে স্মৃতিকথা বলছেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা। আরো আছে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। হুমায়ূন স্মরণে চিত্রাঙ্কন করছে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা। মেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

Tags: চ্যানেল আইলিড বিনোদনহুমায়ূনহুমায়ূন আহমেদহুমায়ূন আহমেদের জন্মদিনহুমায়ূন মেলা
Previous Post

পর্দায় ‘স্যাম বাহাদুর’ হয়ে উঠতে যে কসরত করেছেন ভিকি!

Next Post

সেরা একাদশেই নেই রোহিত, কোহলিকে করা হয়েছে অধিনায়ক

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, কোহলি ও রোহিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা একাদশেই নেই রোহিত, কোহলিকে করা হয়েছে অধিনায়ক

একজন মহিলা দরজা বন্ধ করার জন্য বসে আছেন, পাশে কিছু মানুষ দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT