চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাম্পার ঘূর্ণিতে লড়াই জমিয়ে হারল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 20, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জার্সি পরে একত্রে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিদের দেয়া বড় সংগ্রহ তাড়া করতে নেমে লড়াইটা জমিয়ে তুলেছিল পাকিস্তান। প্রায় জয়ের পথেই হেটেছিল তারা। তবে সে পথ আটকান অ্যাডাম জাম্পা। চার উইকেট শিকার করে ধস নামিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। ৬২ রানে পাকিস্তানকে হারিয়ে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া।

শুক্রবার বেঙ্গালুরুতে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ব্যাটে নেমে উড়ন্ত শুরুর পর বাধা হানেন শাহিন শাহ আফ্রিদি। ফেরান পাঁচ ব্যাটারকে। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে নেমে ৪৫.৩ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

অজিদের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১৩৪ রান তোলেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। ২১.১ ওভারে শফিককে ফেরান স্টয়নিস। সাত চার ও দুই ছক্কায় ৬১ বলে ৬৪ রান করেন পাকিস্তান ওপেনার। আরেক ওপেনার ইমাম ফেরেন দলীয় ১৫৪ রানে। দশ চারে ৭১ বলে ২০ রান করে স্টয়নিসের দ্বিতীয় শিকার হন তারা।

তিনে নেমে শুরুটা দারুণ পেলেও ইনিংস লম্বা করতে পারেননি বাবর আজম। ১৪ বলে ১৮ রান করে ফিরে গেছেন জাম্পার শিকার হন পাকিস্তান অধিনায়ক। ৩৪.২ ওভারে ২৩২ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৩১ বলে ৩০ রান করা সৌদ শাকিলকে ফেরান প্যাট কামিন্স।

এরপর রিজওয়ান ও ইফতিখার জুটিতে লড়াই জমিয়ে তোলে তারা। ৩৯.৫ ওভারে দলীয় ২৬৯ রানে ইফতিখারের উইকেট তুলে নেন জাম্পা। ২০ বলে ২৬ রান করেন ইফতিখার। ৪১তম ওভারে রিজওয়ানকেও ফেরান অজি লেগস্পিনার। আর তাতেই ম্যাচ থেকে বেরিয়ে যায় পাকিস্তান।

রিজওয়ান ও ইফতিখারের পর আর দাঁড়াতে পারেননি কেউ। ৪৫.৩ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

অজিদের হয়ে চারটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। প্যাট কামিন্স ও মার্কাস স্টয়নিস নেন দুটি করে উইকেট।

এরআগে পাকিস্তানের বিপক্ষে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার ঝড় তুলেছেন পাকিস্তানি বোলারদের বিপক্ষে। জোড়া সেঞ্চুরিতে গড়েছেন রেকর্ড। অজিদের হয়ে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুজনে। এক রানের জন্য সব উইকেট মিলিয়ে বিশ্বমঞ্চে অজিদের সর্বোচ্চ রানের জুটিটা স্পর্শ করতে পারেননি। বিচ্ছিন্ন হয়েছেন ২৫৯ রানে।

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে অজিদের রেকর্ডের মালিক ছিলেন শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে কানাডার বিপক্ষে ১৮৩ রান তুলেছিলেন দুজনে। একযুগ পর একই মাঠে সেটি টপকে গেলেন মার্শ ও ওয়ার্নার। বিশ্বকাপে অজিদের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ২৬০। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে গড়েছিলেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ওয়ার্নার-মার্শ জুটিতে থেমেছেন তার এক রানে আগে।

১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়েছেন মিচেল মার্শ। জুটি ভাঙার পরের বলেই রানের খাতা খোলার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে দ্বিতীয় শিকার বানিয়েছেন পাকিস্তান পেসার।

স্টিভেন স্মিথও ফিরে যান দ্রুত। এরপর ৩২৫ রানে ডেভিড ওয়ার্নারের উইকেট পতনের পর দ্রুতই আরও ৫ ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। ১৪টি চার ও ৯টি ছক্কায় ১২৪ বলে ১৬৩ রান করে হারিস রউফের শিকার হন ওয়ার্নার।

মার্শ ও ওয়ার্নার ছাড়া অজিদের আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। দুই অঙ্কের ঘরে পৌঁছান মাত্র দুজন। স্টোয়নিস ২৪ বলে ২১ রান ও জশ ইংলিশ ৯ বলে ১৩ রান করেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হারিস রউফ নেন তিনটি। এছাড়া উসামা মীর নেন একটি উইকেট।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারপাকিস্তানমার্শলিড স্পোর্টসশাহিন
Previous Post

নেদারল্যান্ডস জিতলে ‘অঘটন’ হবে না

Next Post

হেভিওয়েট দুই প্রতিযোগীই এগিয়ে

Next Post
Cricket match with a batsman and wicketkeeper in action during a game. Channel i News - চ্যানেল আই নিউজ

হেভিওয়েট দুই প্রতিযোগীই এগিয়ে

দীঘি মুজিব সিনেমার শুটিং অভিজ্ঞতা শেয়ার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মুজিব’ সিনেমার শুটিং অভিজ্ঞতা জানালেন দীঘি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT