চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডস জিতলে ‘অঘটন’ হবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 20, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নেদারল্যান্ডস ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছিল নেদারল্যান্ডস। শনিবার চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ডাচরা। লঙ্কানদের হারালে সেটা ‘অঘটন’ হবে না, বলছেন ডাচ অলরাউন্ডার তেজা নিদামানুরু।

শনিবার লক্ষ্ণৌতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে লঙ্কানদের বিপক্ষেও জয়ের কথা বলেছেন ২৯ বর্ষী নিদামানুরু। উড়তে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয়ের পর লংকারদের বিপক্ষেও একই কাজ করতে চান তারা।

বিশ্বকাপ বাছাইয়ে লঙ্কানদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান ডাচরা। সংবাদ সম্মেলনে নিদামানুরু বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বাছাইপর্বে আমরা বেশকিছু ম্যাচ খেলেছি, তবে আমরা জিততে পারিনি। এখানে আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ভালো খেলতে এসেছি। যদি ভালো করতে পারি, আমি সেটাকে অঘটন বলতে চাই না।’

এদিকে কুশল মেন্ডিসদের পক্ষে কথা বলতে এসেছিলেন দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ। তিনি বলছেন ভুল থেকে শিখার কথা। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা তারুণ্য নির্ভর দল নিয়ে খেলছি, তারা ভুল করছে এবং সেখান থেকে শিখবে।’

‘তরুণ বোলারদের একটি দল নিয়ে খেলছি, সুতরাং তারা ভুল করতে বাধ্য। সামনে এগিয়ে যাওয়ার রাস্তা হল ভুল থেকে আমরা কি শিখেছি। আমরা ৯টি ম্যাচের একটি আসর খেলছি। খেলোয়াড়দের এখান থেকে শিখে উন্নতি করার যোগ্যতা আছে, কারণ নিঃসন্দেহে আমরা একটি সমর্থবান দল পেয়েছি।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনাভিদনিদামানুরুনেদারল্যান্ডসলক্ষ্ণৌলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বগুড়ায় বিনামূল্যে ‘মুজিব’ দেখানোর উদ্যোগ

Next Post

জাম্পার ঘূর্ণিতে লড়াই জমিয়ে হারল পাকিস্তান

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জার্সি পরে একত্রে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাম্পার ঘূর্ণিতে লড়াই জমিয়ে হারল পাকিস্তান

Cricket match with a batsman and wicketkeeper in action during a game. Channel i News - চ্যানেল আই নিউজ

হেভিওয়েট দুই প্রতিযোগীই এগিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT