চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 21, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এছাড়া সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ক্যামেরন গ্রিন এবং মিচেল মার্শ সিরিজটিতে খেলবেন না। ইতিমধ্যে তারা দেশে ফিরে গেছেন।

পাকিস্তানের বিপক্ষে ১৪ ডিসেম্বর ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগে ওয়ার্নার দলের সঙ্গে যোগ দেবেন। অজি ওপেনার আগেই জানিয়েছিলেন, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেবেন।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে অসামান্য অবদান রাখেন ওয়ার্নার। প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে নিজের কাজটা ঠিকঠাক করেছেন। সফল হেক্সা মিশন সম্পন্ন করতে বাঁহাতি এ ব্যাটার ১১ ম্যাচে ৪৮.৬৩ গড়ে ১০৮.২৯ স্ট্রাইক রেটে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ৫৩৫ রান।

চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকায় অভিষেক হওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যারন হার্ডিকে টি-টুয়েন্টি স্কোয়াডে ডাকা হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া স্পেনসার জনসনের বদলি হিসেবে জায়গা পেয়েছেন কেন রিচার্ডসন। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটার টি-টুয়েন্টি সিরিজের দলে আছেন।

টি-টুয়েন্টি সিরিজের নেতৃত্বে থাকবেন ম্যাথু ওয়েড। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়ার স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে অলরাউন্ডার মিচেল মার্শ। তার অধীনে গত সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে অজিরা সিরিজ জিতেছিল।

অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও সিরিজে থাকছেন না। তাঁর জায়গায় দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রে বোরোভেচ। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে সিরিজ শুরু হচ্ছে।

ওয়ানডে বিশ্বকাপ শেষের মাত্র চার দিন পর শুরু হতে যাওয়া সিরিজটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ। এ সিরিজ দিয়েই দলটির ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্যাঙ্গারুরা ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলার সুযোগ পাবে।

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিশ, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, তানভীর সাংঘা।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারভারতভারত-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

তফসিল বাতিলের দাবিতে কানাডায় বিএনপির বিক্ষোভ

Next Post

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনী দিবসের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নূর চৌধুরী কানাডার টেলিভিশন প্রতিবেদনে ফেরানোর জন্য সরকারের প্রচেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টেলিভিশন প্রতিবেদনে নূর চৌধুরীকে ফেরাতে সরকারের চেষ্টা ও কানাডার আইন প্রসঙ্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT