চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল বাতিলের দাবিতে কানাডায় বিএনপির বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 21, নভেম্বর 2023
in প্রবাস সংবাদ, রাজনীতি
A A
বিএনপি কর্মীরা কানাডায় তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে কানাডা বিএনপি।

কানাডার স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) দুপুরে মন্ট্রিয়ল শহরের ডাউন টাউনে কনকর্ডিয়া ইউনিভার্সিটি এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যুইবেক বিএনপির উদ্যেগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।

ফয়সল আহমেদ চৌধুরী বলেন, সরকারের লালিত এই নির্বাচন কমিশন ঘোষিত এই তফসিল অবিলম্বে বাতিল করতে হবে। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। অবিলম্বে এই নির্বাচন কমিশনের ও শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন। বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিন। না হয় দেশের জনগণ আপনি শেখ হাসিনাকে ক্ষমা করবে না। দেশের জনগণ আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।

তিনি বলেন, আমরা চাই দেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। বিদেশিরাও তাই চায়। দেশে গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু এই অবৈধ সরকারের নেতৃত্বে থাকা শেখ হাসিনা তা চায় না। তিনি দেশের মানুষের সকল অধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে চায়।

এসময় ফয়সল চৌধুরী কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, এবং সবদলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ইতিমধ্যে কানাডা থেকে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৮ জন সংসদ সদস্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে।

ক্যুইবেক বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেন, একটা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দাবি অবিলম্বে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন তফসিল ঘোষণা দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এ বি এম আব্দুর রাজ্জাক রাজু, কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, জাসাস কানাডার সভাপতি সিরাজুল ইসলাম মিজি, ক্যুইবেক বিএনপির সহসভাপতি নওশাদ উল্লাহ, সাবেক যুগ্ন সম্পাদক জালালুর রহমান জালাল, সহ সভাপতি নুরুল ইসলাম রুনু, যুগ্ম সম্পাদক মুহিম আহমদ, যুগ্ম সম্পাদক নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, যুবনেতা আব্দুল আজিজ ও তৌফিক হাসান চঞ্চল প্রমূখ ।

Previous Post

শশুরবাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল জসিমের

Next Post

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই ওয়ার্নার

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই ওয়ার্নার

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনী দিবসের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT