চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টের সাথে ওয়ানডেকেও বিদায় বলে দিলেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ওয়ার্নার ক্রিকেটে তার বিদায়ী ইনিংস উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ সিরিজ। সিডনি টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানালেন ৩৭ বর্ষী বাঁহাতি তারকা।

সোমবার সংবাদ সম্মেলনে ওয়ার্নার ৫০ ওভারের ক্রিকেটকে বিদায়ের কথা জানিয়েছেন। ভারতের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে হয়ে থাকল। ওই ম্যাচে ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বলেও জানিয়েছেন অজিদের তারকা ব্যাটার। ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি নিয়ে ব্যস্ত থাকতে চান।

সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেছেন, ‘একদিনের ক্রিকেট থেকেও অবসর নিচ্ছি। ভারতের মাটিতে বিশ্বকাপ জেতাটা ছিল একটি বড় অর্জন। আজ আমি দুটি সংস্করণ থেকেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি।’

‘ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টুয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে যাবো। আমার অবসরে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেবে তরুণরা, তবে আগামী দুই বছর যদি ছন্দে থাকি, আর দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাকে খেলানোর অনুভব করে, সেক্ষেত্রে খেলার চেষ্টা করব। ’

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে আগেই নাম সরিয়ে নিয়েছিলেন ওয়ার্নার। এরপর থেকে আলোচনায় আসে তার ওয়ানডে ক্যারিয়ার।

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ সালে ওয়ানডেতে অভিষেক ওয়ার্নারের। একযুগের বেশি সময়ে খেলেছেন ১৬১টি ওয়ানডে, ৪৫.৩০ গড়ে করেছেন ৬,৯৩২ রান। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এ সংস্করণে ২২টি শতক আছে করেছেন, যেদিক থেকে তার উপরে এবং শীর্ষে থাকা রিকি পন্টিংয়ের আছে ৩০টি শতক।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে ক্রিকেটওয়ার্নারপাকিস্তানলিড স্পোর্টসসিডনি টেস্ট
Previous Post

সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা ডেনমার্কের রাণীর পদত্যাগের ঘোষণা

Next Post

বছরের প্রথম দিনে ব্ল্যাক হোলে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত

Next Post
ভারতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের সময় লঞ্চ প্যাড থেকে ধোঁয়া ও আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের প্রথম দিনে ব্ল্যাক হোলে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত

ভারতীয় সিনেমার পোস্টার, আলোচিত ছবি ও তার তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর প্রেক্ষাগৃহে আসবে আলোচিত যে ৫ ভারতীয় ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT