চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর প্রেক্ষাগৃহে আসবে আলোচিত যে ৫ ভারতীয় ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 01, জানুয়ারি 2024
in বিনোদন
A A
ভারতীয় সিনেমার পোস্টার, আলোচিত ছবি ও তার তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ছিল ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য দারুণ একটি বছর। এবছরেও বেশ কিছু ছবি মুক্তি পাবে যেগুলোকে ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠবে। এক নজরে দেখে নিন ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় থাকা দর্শক বহুল প্রতীক্ষিত ৫টি সিনেমার তালিকা:

মেরি ক্রিসমাস: দক্ষিণী অভিনেতাদের নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে বলিউডে। যেগুলো দর্শক জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও দাপট দেখাচ্ছে। আবার কয়েকজন বলিউড তারকা অভিনয় করছেন দক্ষিণী ছবিতেও। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে আসতে চলেছে শ্রীরাম রাঘবনের ছবি ‘মেরি ক্রিসমাস’। এই ছবিতে একফ্রেমে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং বলিউড ডিভা ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা দর্শকদের অপেক্ষার পারদ ক্রমেই বাড়িয়ে তুলেছে। ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

পুষ্পা ২: ‘পুষ্পা’র প্রভূত সাফল্যের পর জানা গিয়েছিল এর সিকুয়েল আসছে। এমনকি আল্লু অর্জুনের অদ্ভুত লুক দিয়ে এই ছবির পোস্টারও মুক্তি পেয়েছে এই বছর। ফলে তারপর থেকেই ‘পুষ্পা ২’কে ঘিরে উত্তেজনা বাড়ছে ক্রমশ। ছবির একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে, যেখানে সবাইকে কেবল পুষ্পাকে খুঁজতে দেখা গিয়েছিল। ১৫ আগস্ট মুক্তি পেতে পারে ছবিটি।

ফাইটার: হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোনের অনস্ক্রিন রসায়ন দেখে ইতোমধ্যেই ‘ফাইটার’ ছবির একটি গানকে ঘিরে নেটপাড়া উত্তাল। বলাই বাহুল্য, এই ছবিতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃতিক এবং দীপিকা। ছবির বেশ কিছু গান ইতোমধ্যে মুক্তি পেয়েছে। আর ‘ফাইটার’ হতে চলেছে বলিউডের প্রথম এয়ার-অ্যাকশন ছবি। ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি।

সিংহাম এগেইন: অজয় দেবগণের জাদু কি ভুলতে পারে দর্শক ! তার সর্বশেষ ছবি ‘ভোলা’ সেভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি তার কাছে সবসময় হাতের পাঁচ। আবারও একবার পুলিশের উর্দি গায়ে দেখা যাবে অজয়কে। তবে এবার সঙ্গে থাকছে আরও দুই চমক। রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। রোহিত শেঠির কপ ইউনিভার্সের এই ফ্র্যাঞ্চাইজিতে আবারও মজবেন ভারতীয় দর্শক। ১৫ আগস্ট মুক্তি পেতে পারে এই ছবিটি।

কল্কি ২৮৯৮ এডি: ২০২৪ সালের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে সাই-ফাই থ্রিলার ঘরানার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত আসন্ন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান, দীপিকা পাডুকোন এবং দিশা পাটানি। একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: 'সিংহাম এগেইন'কল্কি ২৮৯৮ এডিপুষ্পা ২ফাইটারমেরি ক্রিসমাস
Previous Post

বছরের প্রথম দিনে ব্ল্যাক হোলে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত

Next Post

এবছর হলিউড মাতাবে যে ছবিগুলো

Next Post
হলিউডের জনপ্রিয় সিনেমার চরিত্রের ছবি, জোকার ও অন্যান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর হলিউড মাতাবে যে ছবিগুলো

চীন ও তাইওয়ানের সম্পর্ক নিয়ে শি জিনপিংয়ের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ান ও চীন অবশ্যই আবার একত্রিত হবে: শি জিনপিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT