চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর হলিউড মাতাবে যে ছবিগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 01, জানুয়ারি 2024
in বিনোদন
A A
হলিউডের জনপ্রিয় সিনেমার চরিত্রের ছবি, জোকার ও অন্যান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালটি হলিউডের জন্য হতে চলেছে সিকুয়েল ও প্রিকুয়েলে ভরপুর। একাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির বহু প্রতীক্ষিত সিকুয়েলগুলো আসবে। এর মাঝে হলিউড আন্দোলনের কারণে পিছিয়ে যাওয়া কয়েকটি ছবিও আছে। এক নজরে দেখে নিন এবছর কোন ছবিগুলো হলিউড মাতাবে।

ডেডপুল থ্রি: ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো দেখা যাবে রায়ান রেনল্ডসকে। এছাড়াও উলভারিন চরিত্রে বরাবরের মতো থাকছেন হিউ জ্যাকম্যান। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে। পরিচালনা করেছেন শন লেভি। ছবিটি ৩ মে প্রেক্ষাগৃহে আসছে।

ডুন: পার্ট টু: ২০২১ সালের অন্যতম সফল সিনেমা ডুন। দেনি ভিলেনোভ পরিচালিত সিনেমাটির সিকুয়েল ‘ডুন: পার্ট টু’। ছবির মূল চরিত্রে এবারও আছেন টিমোথি শ্যালামে, জেনডায়া। ১ মার্চ, ২০২৪-এ মুক্তি পাবে এই ছবি।

জোকার: ফোলি অ্যা ডিউক্স: আগামী বছর পর্দায় আসছে জনপ্রিয় চলচ্চিত্র ‘জোকার’-এর সিকুয়েল ‘জোকার: ফোলি অ্যা ডিউক্স’। জোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই হাইপ তৈরি হয়েছে। লেডি গাগা থাকায় ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। ৪ অক্টোবর মুক্তি পাবে টোড ফিলিপস পরিচালিত এই ছবি।

কুং ফু পান্ডা ফোর: অ্যানিমেটেড মার্শাল আর্ট কমেডি ফিল্ম ‘কুং ফু পান্ডা ফোর’ পরিচালনা করেছেন মাইক মিচেল। ২ মার্চ মুক্তি পাবে এই ছবি।

ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা: জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল এটি। এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’। ফিউরি রোড-এর মতোই ধুন্ধুমার অ্যাকশন থাকছে এটিতেও। অ্যান্যা টেলর-জয় এবং ক্রিস হেমসওর্থের এই ছবি মুক্তি পাবে ২৪ মে।

কিংডম অব দ্যা প্ল্যানেট অব দ্যা এইপস: ২০১৭ সালের ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এইপস’ মুক্তির ছয় বছর পর সিকুয়েল ‘কিংডম অব দ্যা প্ল্যানেট অব দ্যা এইপস’ আসছে। আগের সিনেমার সূত্র ধরে গল্প এগিয়ে যাবে। ২৪ মে, ২০২৪-এ মুক্তি পাবে এই ছবি।

গ্ল্যাডিয়েটর টু: ম্যাক্সিমাস ও কমোডাসের লড়াইয়ের বেশ কয়েক বছর পরের ঘটনা নিয়ে ‘গ্ল্যাডিয়েটর টু’ আসছে। রিডলি স্কট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পল মেসকাল, ডেনজেল ওয়াশিংটন, কনি নিলসেন এবং পেদ্রো প্যাসকেল।

মুসাফা: দ্য লায়ন কিং: ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’-এর প্রিকুয়েল এটি। নির্মাণ করেছেন অস্কারজয়ী ব্যারি জেনকিন্স। ছবিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: গ্ল্যাডিয়েটর টুডেডপুল থ্রিফিউরিওসালিড বিনোদন
Previous Post

এবছর প্রেক্ষাগৃহে আসবে আলোচিত যে ৫ ভারতীয় ছবি

Next Post

তাইওয়ান ও চীন অবশ্যই আবার একত্রিত হবে: শি জিনপিং

Next Post
চীন ও তাইওয়ানের সম্পর্ক নিয়ে শি জিনপিংয়ের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ান ও চীন অবশ্যই আবার একত্রিত হবে: শি জিনপিং

বাংলাদেশ যুব ক্রিকেট দল এশিয়া কাপ জয় করে দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে যুব বিশ্বকাপে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT