রাজধানীর ওয়ারীতে পুলিশ ফাঁড়ির সামনে ছয়তলা ভবনে মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম সূত্রমতে, ছয়তলা ওই ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। এটি ছিল একটি বেবিশপ। তবে কিভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে ফায়ার সার্ভিস।









