চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক্সওয়েলের ঝড়ো ফিফটি জেতাতে পারলো না বেঙ্গালোরকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যাক্সওয়েলের ঝড়ো ফিফটি, বেঙ্গালোরের ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ের দেয়া বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও জয়ের আশা পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ম্যাক্সওয়েল ও ডু প্লেসিসের ঝড়ো ফিফটির ইনিংসে জয়ের কাছাকাছি যায় বিরাট কোহলির দল। তবে শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। চেন্নাইয়ের কাছে ৮ রানে হেরেছে বেঙ্গালোর।

বেঙ্গালুরুতে টস হেরে আগে ব্যাটে নেমে ডেবন কনওয়ে ও শিভাম ডুবের অনবদ্য ইংনিসে দারুণ সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে ধোনির দল। জবাবে ব্যাটে নেমে ৮ উইকেটে ২১৮ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এ নিয়ে ৫ ম্যাচে তিন জয়ে টেবিলের তিনে আসলো চেন্নাই। অন্যদিকে সমান ম্যাচ খেলে তিন পরাজয়ে টেবিলের সাতে বেঙ্গালোর।

বেঙ্গালোরের ঘরের মাঠে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দলীয় ১৬ রানে ফেরেন ঋতুরাজ গাইকওয়াদ। ৬ বলে তিন রান করেন তিনি। ৯.৩ ওভারে ৯০ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। আজেঙ্কা রাহানে আউট হন ২০ বলে ৩৭ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৮০ রান সংগ্রহ করেন ডেবন কনওয়ে ও শিভাম ডুবে। ১৫.৪ ওভারে দলীয় ১৭০ রানে ফেরেন কনওয়ে। ৪৫ বলে ৮৩ রান করেন এই ব্যাটার।

পরের ওভারেই আউট হন ডুবে। ২৭ বলে ৫২ রান করেন তিনি। এরপর ১৯৮ রান ও ২২৪ রানে আরও দুই উইকেট হারায় চেন্নাই। শেষ অবধি নির্ধারিত ওভার শেষে সুপার কিংসদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২৬ রান।

বেঙ্গালোরের হয়ে একটি করে উইকেট নেন হার্শাল প্যাটেল, হাসারাঙ্গা, ম্যাক্সওয়েল, বিজয়কুমার, পার্নেল ও সিরাজ।

জবাবে ব্যাটে নেমে ১৫ রানেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। ৪ বলে ৬ রান করে ফেরেন বিরাট কোহলি। আর রানের খাতা না খুলেই আউট হন মহিপাল। তৃতীয় উইকেট জুটিতে শতাধিক রান করেন ম্যাক্সওয়েল ও ডু প্লেসিস। ১২.১ ওভারে ১৪১ রানে ফেরেন ম্যাক্সওয়েল। ৩৬ বলে ৭৬ রান করেন অজি অলরাউন্ডার।

কয়েক বল পরেই দলীয় ১৫৯ রানে আউট হন ডু প্লেসিস। ৩৩ বলে ৬২ রান করেন তিনি। এরপর শাহবাজ আহমেদকে নিয়ে হাল ধরেন দিনেশ কার্তিক। বেঙ্গালোরের জয়ের সম্ভাবনাও জাগিয়েছেন তিনি। ১৯১ রানে শিকার হন দেশপান্ডের। ১৪ বলে ২৮ রান করেন উইকেটরক্ষক ব্যাটার। দুই বল পরেই ফেরেন শাহবাজ। এরপর জয়ের নোঙর থেকে পিছিয়ে যায় বেঙ্গালোর। শেষ অবধি ৮ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে কোহলির দল।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তুষার দেশপান্ডে। মাথিশা পাথিরানা নিয়েছেন দুটি উইকেট। মঈন আলী, আকাশ সিং ও থিকসানা নেন একটি করে উইকেট।

Tags: আইপিএল-২০২৩কনওয়েডু প্লেসিসডুবেম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

দুধ-মাংসের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায় ‘ফারমার্স মার্কেট’

Next Post

ওয়ারীতে মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে

Next Post
মহানগর দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ারীতে মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রিয়াজের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই পরিচালকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নায়ক রিয়াজের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT