চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ ও দুর্যোগে গত এক বছর বাস্তুচ্যুত হয়েছে ৭ কোটি মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 পূর্বাহ্ন 12, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শরণার্থী নারী ও শিশুদের চলাচল, দুর্যোগে বাস্তুচ্যুত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগে গত এক বছরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৭ কোটিরও বেশি মানুষ।যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। জেনেভা-ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে এত বেশি সংখ্যক মানুষ বাসস্থান ছেড়ে পালিয়ে গেছেন যা নজিরবিহীন। সংখ্যাটি ২০২১ সাল থেকে ২০ শতাংশ বেশি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

শরণার্থীরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইডিএমসি তত্ত্বাবধায়ক নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান এগল্যান্ড বলেছেন, ২০২২ সালে উল্লেখযোগ্য সংখ্যক সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। এর ফলে “এত বেশি সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে যা আগে কখনও দেখা যায়নি”।

২০২২ সালের শেষ নাগাদ, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে ৬০ লাখ মানুষ ইউক্রেনের অভ্যন্তরে অন্য শহরে চলে যেতে বাধ্য হয়েছে। বিশ্বব্যাপী সংঘাত ও সহিংসতার কারণে ২০২২ সালে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৬ কোটি ২০ লাখেরও বেশি। যা ২০২১ সাল থেকে ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া বন্যা এবং দুর্ভিক্ষের মতো দুর্যোগের কারণে বিভিন্ন দেশে বাস্তুচ্যুত হয়েছেন ৮৭ লাখের বেশি মানুষ যা ২০২১ সাল থেকে ৪৫ শতাংশ বেশি।

অভ্যন্তরীণ স্থানচ্যুতি বলতে তাদেরকে বোঝায় যারা নিজ দেশের ভেতরে একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। আইডিএমসির এই পরিসংখ্যানে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন এমন মানুষদের হিসেব ধরা হয়নি।

Tags: ইউক্রেনদুর্যোগবাস্তুচ্যুতযুদ্ধরাশিয়াসংঘাত
Previous Post

ধানমণ্ডির সড়ক বিভাজনে ৩ গুণ বেশি গাছ লাগানো হবে: মেয়র

Next Post

রোববার বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

Next Post
বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার শক্তিশালী প্রবাহের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল।

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT