চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমণ্ডির সড়ক বিভাজনে ৩ গুণ বেশি গাছ লাগানো হবে: মেয়র

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:07 পূর্বাহ্ন 12, মে 2023
in - সেমি লিড, পরিবেশ
A A
ঢাকার রাস্তার পাশে কাটা গাছের অবস্থা ও যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে সড়ক বিভাজন নির্মাণ করতে গিয়ে কাটা গাছের জায়গায় ৩ গুণ বেশি গাছ রোপনের কথা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন: গাছ কাটা নিয়ে কেউ কেউ মর্মাহত হতেই পারেন, কষ্ট পেতেই পারেন। এটা তাদের আবেগের বিষয়। আবার অনেকেই ঢালাওভাবে অনেক কথা বলছেন। পূর্ণ তথ্য না নিয়েই কথা বলেন। আসলে উন্নয়ন কাজে অনেক সময় গাছ ফেলে দিতে হয়, কেটে ফেলতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা তখনই করি, যখন নিতান্তই আর কোনো উপায় থাকে না।

তিনি আরও বলেন: যে গাছগুলোকে কেটে ফেলতে হয়েছে, সেই জায়গায় আমরা অবশ্যই অন্য গাছ লাগাব। উন্নয়ন কাজের প্রয়োজনে গাছ কাটতে হলে সেখানে নতুন করে আমরা ৩ গুণ বেশি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। যদি একটা গাছ অপসারিত হয়, তাহলে সেখানে আমরা ৩টা গাছ লাগানোর লক্ষ্যেই কাজ করছি।

যোগ করেন: ওই সড়ক বিভাজনে আমরা আরও অনেক বেশি গাছ লাগাব। এ ছাড়া, আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ১০ হাজার গাছ লাগাব। সুতরাং এটা আমাদের চলমান প্রক্রিয়া।

বিগত ২ বছরে দুই লাখ গাছের চারা রোপনের তথ্য জানিয়ে তাপস বলেন: আমরা কিন্তু এরই মাঝে বিগত ২ বছরের অধিক সময়ে প্রায় ২ লাখ গাছ রোপণ করেছি। আদি বুড়িগঙ্গায় আমরা প্রায় লক্ষাধিক গাছ লাগাব। তাছাড়া আমাদের খালগুলো নিয়ে যে প্রকল্প পাশ হয়েছে সেখানে আমরা লক্ষাধিক গাছ লাগাব। সুতরাং ঢাকাকে সবুজ-শ্যামল করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।তাপস

কোনো নগর পরিকল্পনাবিদের পরামর্শ ছাড়া গাছ কাটা হচ্ছে এটা আসলে ঢালাও অভিযোগ মন্তব্য করে মেয়র বলেন: আমাদের ৩ জন নগর পরিকল্পনাবিদ রয়েছেন। আমি আসার পর থেকে আমাদের প্রকল্প বা নিজস্ব কার্যক্রম হোক বা অন্য কোনো কিছু হোক-আমি বিভিন্নভাবে স্থপতি, নগর পরিকল্পনাবিদ, ইতিহাসবিদসহ সকলকে নিয়েই সম্মিলিতভাবে কাজ করে চলেছি। পরিকল্পনা কিন্তু কেউ দেখে না। পরিকল্পনা করে যখন আমরা কাজে যাই, তখন অনেকে দেখেন। কিন্তু উন্নয়ন কাজ বাস্তবায়নে আমাদের নেপথ্যে অনেক কাজ করতে হয়। গাছ আমরা লাগিয়ে যাব। ঢাকাকে অবশ্যই আমরা একটি সুন্দর, সবুজ নগরীতে পরিণত করব।

এদিকে নতুন করে সড়ক বিভাজন নির্মাণ করতে গিয়ে রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে সড়ক বিভাজকে ১২ দিন আগে গাছ কাটা শুরু করে ডিএসসিসি’র নির্ধারিত ঠিকাদার। এখন পর্যন্ত ৫৬৩টি গাছ কাটা হয়েছে, কাটার জন্য বাকি আছে নির্ধারিত ৩৭টি গাছ।

গাছ কাটা বন্ধে আন্দোলন করছে এলাকাবাসী এবং পরিবেশবাদী সংগঠন গুলো।

Tags: ডিএসসিসিধানমন্ডিতে গাছ কাটা
Previous Post

জয়সওয়ালের রেকর্ড ঝড়ে উড়ে গেল কলকাতা

Next Post

যুদ্ধ ও দুর্যোগে গত এক বছর বাস্তুচ্যুত হয়েছে ৭ কোটি মানুষ

Next Post
শরণার্থী নারী ও শিশুদের চলাচল, দুর্যোগে বাস্তুচ্যুত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ ও দুর্যোগে গত এক বছর বাস্তুচ্যুত হয়েছে ৭ কোটি মানুষ

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার শক্তিশালী প্রবাহের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT