চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মতোই সস্তা রাশিয়ান তেল কিনতে চেয়েছিলাম: ইমরান খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 10, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খান কথা বলছেন, পটভূমিতে কালো রঙের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ে গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এমন সঙ্কট কালে তার দেশও সাশ্রয়ী মূল্যে রাশিয়ান অপরিশোধিত তেল কিনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খান।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের পররাষ্ট্র নীতির প্রশংসা করেছেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা ভারতের মতো সস্তা রাশিয়ান অপরিশোধিত তেল নিতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তা বাস্তবায়ন করা হয়নি, অনাস্থা প্রস্তাবের কারণে আমার সরকারের পতন হয়েছিল।”

তিনি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তেরও প্রশংসা করে বলেছেন, “বিশ্বে চতুর্দশের অংশ হওয়া সত্ত্বেও, ভারত মার্কিন চাপ সহ্য করে এবং তার জনগণের সুবিধার্থে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে। আমাদের সরকারও একটি স্বাধীন পররাষ্ট্র নীতির মাধ্যমে এটি করার চেষ্টা করছিল।”

২০২২ সালের মে মাসেই, ইমরান খান রাশিয়া থেকে সস্তা তেল কেনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এরপর তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে একটি জনসমাবেশে বলেছিলেন, “বিশ্বে নওয়াজ ছাড়া আর কোনো নেতার বিলিয়ন বিলিয়ন সম্পত্তি নেই। আমাকে এমন একটি দেশের কথা বলুন, যার নেতার দেশের বাইরে বিলিয়ন বিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশে, ভারতের বাইরে প্রধানমন্ত্রী মোদির কী পরিমাণ সম্পত্তি আছে?”

পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক অবশ্য সম্প্রতি দাবি করে বলেছেন, রাশিয়া থেকে প্রথমবারের মতো সস্তা তেলের চালান আগামী মাসে পাকিস্তানে পৌঁছাবে। প্রথম চালানটি একটি কার্গোর মাধ্যমে আগামী মাসে পৌঁছাবে।

Tags: ইমরান খানপাকিস্তানভারতরাশিয়া
Previous Post

বরেণ্য রাজনীতিবিদ ও ব্যবসায়ী রেজা আলীর ৮৩তম জন্মবার্ষিকী

Next Post

পয়েন্ট খুইয়ে মেজাজ হারালেন রোনালদো

Next Post
রোনালদো পয়েন্ট খুইয়ে মেজাজ হারান, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়েন্ট খুইয়ে মেজাজ হারালেন রোনালদো

তাইওয়ানের সীমানায় চীনের সামরিক মহড়ার হেলিকপ্টার ও বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দিনের মতো তাইওয়ানের সীমানায় চীনের উত্তেজনাপূর্ণ সামরিক মহড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT