চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে নির্বাচন ও প্রার্থী মনোনয়ন নিয়ে যে বার্তা জামায়াত আমিরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 04, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নেতৃবৃন্দের উপস্থিতিতে জামায়াত আমিরের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সব রাজনৈতিক দলকে নিয়েই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে ফিরে দলটির আমির ডা. শফিকুর রহমান এমন আহ্বান জানিয়ে বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, তবে তা যেন মতবিরোধে রূপ না নেয়।

আজ (৪ নভেম্বর) মঙ্গলবার ভোরে সৌদি আরবে ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন জামায়াত আমির। পরে সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। এবার এককভাবে নয়, বরং আরও অনেক দলকে সঙ্গে নিয়ে সময়মতো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রবাসী বাংলাদেশি ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রবাসীদের ভোটাধিকারের প্রশ্নে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এখনও কিছু প্রযুক্তিগত জটিলতা আছে। সময় কম ছিল, সফটওয়্যার সঠিকভাবে কাজ করেনি। তাই অন্তত ১৫ দিন সময় বাড়ানোর দাবি জানাচ্ছি।

বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “আমাদের আঞ্চলিক তালিকা অনেক আগেই দেওয়া হয়েছে, চূড়ান্ত তালিকা যথাসময়ে প্রকাশ করা হবে। আমরা একা নির্বাচন করব না, বরং জাতীয় স্বার্থে অন্য দলগুলোকেও ধারণ করব।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা শুনেছেন, আমি শুনিনি।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য প্রসঙ্গে তিনি বলেন, মতের ভিন্নতা থাকবে, কিন্তু মতবিরোধ যেন না হয়। এটি গণতন্ত্রের সৌন্দর্য। মতানৈক্যের কারণে দেশ অস্থির হয়েছে—এমনটি মনে করি না। রাজনৈতিক দলগুলো বসে যদি ঐকমত্যে পৌঁছাতে পারে, সেটি দেশের জন্য ইতিবাচক হবে। আমরা আগেই খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছি।

Tags: জামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

তৃণমূলের জন্য বিএনপির কড়া বার্তা

Next Post

সরকারি তহবিল থেকে খাদ্য সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন

Next Post
নারী ক্রেতা সবজির তাকের সামনে, বাজারে স্বাস্থ্যকর সবজি কেনাকাটা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি তহবিল থেকে খাদ্য সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন

নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT