চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 16, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ওয়াহাব রিয়াজ বিদায় ম্যাচে বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরেই জাতীয় দল জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না পাকিস্তানের পেসার ওহাব রিয়াজ। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন ৩৮ বর্ষী বাঁহাতি বোলার। ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন।

বিদায়ী বার্তায় ওয়াহাব জানান, দীর্ঘদিন ধরে অবসরের পরিকল্পনা করছিলেন। বলেছেন, ‘গত দুবছর ধরে অবসর নেয়ার ব্যাপারে পরিকল্পনা করছিলাম। ২০২৩ সাল ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর নেয়ার লক্ষ্যে। এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। দেশ এবং জাতীয় দলকে আমার সাধ্যমত সেরাটা দিয়েছি।’

‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের হয়ে খেলাটা সম্মান ও সৌভাগ্যের। এই অধ্যায়কে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন অভিযান শুরু করার পথে আমি রোমাঞ্চিত। যেখানে সেরাদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সমর্থকদেরও বিনোদন দিয়ে নিজে অনুপ্রাণিত হতে পারব বলে আশা করি।’

পাকিস্তানের হয়ে সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি খেলেছিলেন ওয়াহাব। ওয়ানডেতে তাকে সবশেষ দেখা গিয়েছিল ২০২০ সালের নভেম্বরে, টেস্টে ২০১৮ সালের অক্টোবরে।

পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে এবং ৩৬ টি-টুয়েন্টি খেলেছেন ওয়াহাব। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩টি, ওয়ানডেতে ৩৪.৩০ গড়ে ১২০টি উইকেট নিয়েছেন। টি-টুয়েন্টিতে তার উইকেট শিকারের সংখ্যা ৩৪টি। সম্প্রতি পিএসএল ২০২৩-এ পেশোয়ার জালমির হয়ে খেলেছেন।

Tags: ওয়াহাবপাকিস্তানপাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

নগদে চার্জ ছাড়াই কলেজের ভর্তি ফি দেওয়ার সুযোগ

Next Post

বিচারক স্বামীর গুলিতে স্ত্রী নিহত, বাড়িতে ৪৭টি বন্দুক

Next Post
বন্দুকের হ্যান্ডেল দৃশ্য, নিরাপত্তাহীন পরিস্থিতি বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক স্বামীর গুলিতে স্ত্রী নিহত, বাড়িতে ৪৭টি বন্দুক

একজন মহিলা বিভিন্ন রঙের পোশাক দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীরের সাথে ম্যাচ করা পোশাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT