চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদে চার্জ ছাড়াই কলেজের ভর্তি ফি দেওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 16, আগস্ট 2023
in অর্থনীতি
A A
নগদে কলেজের ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ছবি, শিক্ষার্থী ও শিক্ষিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য চার্জ ছাড়াই ভর্তি ফি প্রদানের সুযোগ নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ। অ্যাপ ব্যবহার করে বা *১৬৭# (ইউএসএসডি) ডায়াল করে একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা নিজেদের কলেজের ভর্তি ফি প্রদান করতে পারবেন।

ছাত্র-ছাত্রীরা কলেজের ভর্তি ফি বাবদ ১৫০ টাকা নগদ-এর মাধ্যমে প্রদান করলে চার্জের ২ দশমিক ৫ টাকা ক্যাশব্যাক হিসেবে পাবেন।

নগদ অ্যাপ ব্যবহার করে একাদশ শ্রেণিতে ভর্তি ফি প্রদানের জন্য ছাত্র-ছাত্রীদের ‘বিল পে’ অপশনে যেতে হবে। এরপর ‘XI Class Admission 2023’ ট্যাব নির্বাচন করতে হবে। তারপরের উইন্ডোতে রোল নম্বর, মোবাইল নম্বর, বোর্ডের নাম এবং পাস করার বছর উল্লেখ করতে হবে। পরবর্তী ধাপে পিন নম্বর দিয়ে আবার ট্যাপ করতে হবে। একবার সফলভাবে এই বিল প্রদান সম্পন্ন হলে ব্যবহারকারী একটি নিশ্চিতকরণ ম্যাসেজ পাবেন।

ইউএসএসডি ডায়াল করে ভর্তি ফি দেওয়ার সময় প্রথমেই *১৬৭# ডায়াল করতে হবে। তারপর ৫ নম্বরে বিল পে অপশন নির্বাচন করতে হবে। এরপর ১২ নম্বরে ‘অন্যান্য’ অপশনে গিয়ে পরবর্তী ধাপে ১ সিলেক্ট করতে হবে। এরপরের ধাপে বিলারের অ্যাকাউন্ট নম্বর হিসেবে ‘১৩০০’ লিখে দিতে হবে। তারপর ধাপে ধাপে নিজের রোল নম্বর, বোর্ড, মোবাইল নম্বর ও পাস করার সাল দিতে হবে। সবশেষে পিন নম্বর টাইপ করে দিলে পেমেন্ট নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে।

একজন নগদ গ্রাহক তখনই ক্যাশব্যাক পাওয়ার জন্য বিবেচিত হবেন, যখন তিনি অ্যাপ ব্যবহার করে বা ইউএসএসডি ডায়াল করে ‘বিল পে’ এর মাধ্যমে এই ভর্তি ফি প্রদান করবেন।

‘একাদশ শ্রেণির ভর্তি ফি’র এই ক্যাম্পেইন ১০ আগস্ট থেকে শুরু হয়েছে। এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। একজন নগদ গ্রাহক ক্যাম্পেইন চলাকালীন একবারই এই ক্যাশব্যাক পাওয়ার জন্য বিবেচিত হবেন। আর এই ক্যাশব্যাক অফার পেতে চাইলে গ্রাহকের একটি ফুল প্রোফাইল নগদ অ্যাকাউন্ট সচল থাকতে হবে।

নগদ-এর মাধ্যমে এই প্রক্রিয়ায় একাদশ শ্রেণীতে ভর্তি ফি দেওয়ার সুযোগ আসায় শিক্ষার্থীরা সরাসরি ভর্তি ফি দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন। এছাড়া তারা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হবেন।

এই ক্যাম্পেইন সম্পর্কে নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ আর্থিক লেনদেনকে আরও সহজতর ও স্বাচ্ছন্দ্যময় করতে চায়। আমরা চাই তরুণেরা আরও বেশি বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হোক। সে উদ্দেশ্যে আমরা একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তাদের কলেজে ভর্তির ফি নগদ-এর মাধ্যমে প্রদানের সুযোগ নিয়ে এসেছি। এতে তারা চার্জ ছাড়াই ভর্তি ফি প্রদান করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এর ফলে ডিজিটাল পেমেন্ট মানুষের কাছে আরও সহজ হয়ে উঠবে এবং আরও বেশি মানুষ এই প্রক্রিয়ার সাথে পরিচিত হবেন।’

Tags: নগদ
Previous Post

হিমাচলে বন্যা ও ভূমিধসে মৃত্যুর মিছিল

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ওয়াহাব রিয়াজ বিদায় ম্যাচে বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ

বন্দুকের হ্যান্ডেল দৃশ্য, নিরাপত্তাহীন পরিস্থিতি বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক স্বামীর গুলিতে স্ত্রী নিহত, বাড়িতে ৪৭টি বন্দুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT