চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যোগাযোগ হারানো ‘ভয়েজার ২’ হঠাৎ সংকেত পাঠালো পৃথিবীতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 02, আগস্ট 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
প্রাচীন মহাকাশযান ভয়েজার ২ মহাকাশে পাঠানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন মহাকাশ সংস্থা জানিয়েছে, ভুলবশত যোগাযোগ বিচ্ছিন্ন করার পরে নাসার দূরবর্তী ‘ভয়েজার-২’ পৃথিবীতে হার্টবিটের মতো সংকেত পাঠিয়েছে।

এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভয়েজার এর প্রজেক্ট ম্যানেজার সুজান ডড বলেন, আমরা যানটির সাথে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা অব্যহত রেখেছিলাম এবং সফল হয়েছি। আমরা মহাকাশযান কাছ থেকে ‘হার্টবিট’ এর সংকেত পাই। সুতরাং আমরা এখন জানি মহাকাশযানটি জীবিত এবং কাজ করছে। এটি আমাদের আত্মাকে উজ্জীবিত করেছে।

‘আমরা এখন পৃথিবীর দিকে মহাকাশযানের অ্যান্টেনাকে ফিরিয়ে আনার জন্য একটি নতুন কমান্ড তৈরি করছি, যদিও এর কাজ করার সম্ভাবনা খুবই কম।’

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) জানিয়েছে, ভয়েজার ২-এর সঙ্গে পৃথিবীর বিজ্ঞানীদের শেষ যোগাযোগ হয় গত ২১ জুলাই। নাসার বিজ্ঞানীদের পক্ষ থেকে একটি কমান্ড পাঠানো হলে হঠাৎই নির্দিষ্ট অবস্থান থেকে ২ ডিগ্রি বেঁকে যায় এর অ্যান্টেনা। পৃথিবীর দিকে এই অ্যান্টেনার মুখ থাকে সব সময়ে। কিন্তু তার থেকে সামান্য নড়ে যাওয়ায় বিজ্ঞানীদের নাগালের বাইরে চলে যায় এটি। ভয়েজার-২ তে একটি পুনঃঅভিমুখী কৌশল ব্যবস্থা রয়েছে যেখানে যানটির আগামী ১৫ অক্টোবর স্বয়ংক্রিয়ভাবেই এর আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

১৯৭৭ সালে অন্যান্য গ্রহ সম্পর্কে জানতে এটিকে মহাকাশে পাঠানো হয়। পৃথিবী থেকে ১২ দশমিক ৩ বিলিয়ন মাইলেরও দূরে অবস্থান করছে ভয়েজার-২। নিজের অবস্থান থেকে সিগন্যাল পাঠালে সেটির পৃথিবীতে এসে পৌঁছোতে সময় লাগে প্রায় ১৮ ঘণ্টা। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে খুব কাজ থেকে প্রদক্ষিণ করছিল এই ভয়েজার-২।

Tags: নাসা
Previous Post

৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে ৮০ একর জমিতে সূর্যমুখী চাষ

Next Post

সপ্তাহে ৯ কোটিতে আল নাসেরে যোগ দিলেন মানে

Next Post
Two men holding a yellow football jersey with KAFD logo. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহে ৯ কোটিতে আল নাসেরে যোগ দিলেন মানে

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতেই যুক্তরাষ্ট্র সফর শেষ বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT