চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহে ৯ কোটিতে আল নাসেরে যোগ দিলেন মানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 02, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Two men holding a yellow football jersey with KAFD logo. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসেরে যোগ দিয়েছেন সাদিও মানে। চার বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে নতুন ঠিকানা গড়লেন সেনেগালের তারকা ফরোয়ার্ড।

গণমাধ্যম জানিয়েছে, ১৩ কোটি ৬০ লাখ পাউন্ডে চার বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন মানে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৮৮৪ কোটি টাকা। প্রতি সপ্তাহে ৩১ বর্ষী ফুটবলার আয় করবেন প্রায় ৯ কোটি টাকা।

আল নাসেরে যোগ দেয়ার পর ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় মানে বলেছেন,‘সৌদি আরবের এ ক্লাবের অংশ হতে পেরে সত্যিই আমি গর্বিত। এখানে খেলতে আমি মুখিয়ে আছি।’

গত মৌসুমে বায়ার্নের জার্সিতে ৩৮ ম্যাচে ১২ গোল করেছিলেন মানে। ক্লাবটি লিগ শিরোপা জিতলেও তাতে বড় কোনো অবদান রাখতে পারেননি। বাভারিয়ানদের সঙ্গে শেষটাও ভালো ছিল না এই তারকার।

৩ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিলেও বিদায় নিতে হল দুই বছর আগেই। বায়ার্ন থেকে হাসিমুখে বিদায় না নিতে পারাটা পোড়াচ্ছে মানেকে। বলেছেন, ‘বায়ার্ন থেকে এভাবে চলে যাওয়ার ব্যাপারটা আসলে আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি এভাবে বিদায় নিতে চাইনি।’

বুন্দেসলিগার শিরোপাধারীদের সঙ্গে যোগ দেয়ার আগে মানে দীর্ঘদিন খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে। ২০১৬ সালে অলরেডদের ডেরায় এসে চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল, এফএ কাপ, কারাবাও কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন সেনেগালিজ ফুটবলার।

Tags: আল-নাসেরবায়ার্নবুন্দেসলিগামানেলিড স্পোর্টসলিভারপুলসাদিওসৌদি প্রো লিগ
Previous Post

যোগাযোগ হারানো ‘ভয়েজার ২’ হঠাৎ সংকেত পাঠালো পৃথিবীতে

Next Post

জিতেই যুক্তরাষ্ট্র সফর শেষ বার্সার

Next Post
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতেই যুক্তরাষ্ট্র সফর শেষ বার্সার

প্রখ্যাত শিল্প নির্দেশকের আত্মহত্যার খবর, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের খ্যাতিমান শিল্প নির্দেশকের ‘আত্মহত্যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT