চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি-উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিন: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
জনাব মোদি বক্তৃতা দিচ্ছেন, হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি-উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ‌এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে এ আহ্বান জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, কেরানীগঞ্জ এক সময় ছিল বাতির নিচে অন্ধকার। ঢাকার খুব কাছে হওয়ার পরও এখানে আগের সরকারগুলো বিশেষ করে বিএনপি-জামায়াত এবং স্বৈরাচারি সরকারের আমলে তেমন কোনো উন্নয়ন করেনি।

২০০৮ সালের নির্বাচনের পরে শেখ হাসিনা সরকার কেরানীগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। একসময় সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের জনপদ বলে যে কেরানীগঞ্জ পরিচিত ছিল সেই কেরানীগঞ্জে এখন শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে।

সেই শান্তি ও উন্নয়নের পক্ষে সবার কাছ থেকে আবারও ভোট চান মন্ত্রী।

এসময় মন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপির আমানউল্লাহ আমানের সময়ে শুধু মাত্র ঢাকা-৩ আসনেই ১ লাখ ৩০ হাজার ভুয়া ভোটার ছিল। সারাদেশে ১ কোটি ২১ লাখ ভুয়া ভোটার করা হয়েছিল বিএনপি-জামায়াতের সময়। যারা ভুয়া ভোটার লিস্ট করে, মানুষকে ভয় দেখিয়ে ভোট সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদের প্রতিহত করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বৈরাতান্ত্রিক এবং সামরিক একনায়কেরা যেসব দল গঠন করেছে সেই সব দলের নেতাকর্মীরা এখন গণতন্ত্রের কথা বলে। কিন্তু এ দেশে প্রথম অবৈধভাবে ক্ষমতা দখল এবং হ্যাঁ-না ভোটের মাধ্যমে ভোট ডাকাতির সূচনায় করেছিল অবৈধ প্রেসিডেন্ট জিয়া। তাদের নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

এসময় কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের কিছু উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, জগ্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০ একরের বেশি জায়গায় দৃষ্টিনন্দন ক্যাম্পাস হবে এখানে। চার লেনের তিনটি রাস্তা হচ্ছে এখানে। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ আরও অসংখ্য উন্নয়ন হয়েছে এখানে। প্রত্যকটি গ্রামীণ রাস্তাঘাট এখন উন্নত হয়েছে। আগে যে রাস্তাগুলো মানুষ চলাচলের অনুপোযোগী ছিল এখন সেগুলো মানুষ চলাচল নির্বিঘ্ন হয়েছে। এই এলাকায় যে সন্ত্রাসের রাজত্ব, জনপদ বলে পরিচিত ছিল তা গত ১৫ বছরে কলঙ্কমুক্ত হয়েছে। মানুষ এখন শান্তিতে আছেন। তাই মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে আবারও নৌকা মার্কায় ভোট দিবেন।

ওই কর্মী সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই.মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগনসরুল হামিদ
Previous Post

সহজ পথেই আছে পাকিস্তান

Next Post

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু

প্রকৃতির মাঝে এক তরুণী হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেক যাওয়ার পথে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT