চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

তাফহিমুল ইসলাম সুজন by তাফহিমুল ইসলাম সুজন
8:32 পূর্বাহ্ন 28, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিরল মহিষের ছবি, ডোনাল্ড ট্রাম্পের মতো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় কোরবানির জন্য আলোচনায় থাকা অ্যালবিনো জাতের বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার আর কোরবানি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার ২৮ মে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যতিক্রমী গঠন, রং ও চেহারার কারণে দেশ-বিদেশে আলোচিত হয়ে ওঠা মহিষটি ঈদের দিন থেকেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাধারণত মহিষের গায়ের রং কালো হলেও আলোচিত এই মহিষটির শরীরে সাদা ও হালকা বাদামি রঙের মিশ্রণ রয়েছে। মাথার সামনের অংশে ঢেউখেলানো গোলাপি আভাযুক্ত চুল থাকায় অনেকের কাছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের আদলের সঙ্গে মিল খুঁজে পায়। সেই থেকেই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

অস্বাভাবিক রূপ ও নামের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে মহিষটি। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রকাশিত হয় প্রতিবেদন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘দ্য ইনডিপেনডেন্ট’, পাশাপাশি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সেও মহিষটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ ধরনের অ্যালবিনো জাতের মহিষ দ্বিতীয়টি নেই, এমন তথ্য সরকারের নজরে এলে কোরবানির পরিকল্পনা থেকে মহিষটিকে সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মালিকের কাছ থেকে মহিষটি সংগ্রহ করে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। বর্তমানে চিড়িয়াখানার একটি নির্ধারিত শেডে মহিষটিকে রাখা হয়েছে। ঈদের দিন থেকেই দর্শনার্থীরা সেখানে গিয়ে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি দেখতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags: অ্যালবিনো জাতের মহিষঈদুল আজহাকোরবানিচিড়িয়াখানাডোনাল্ড ট্রাম্প
Previous Post

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

Next Post

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মানুষ

Next Post
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মুসল্লি নামাজ আদায় করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মানুষ

চ্যানেল আই অনলাইন: ঈদের জামাতের জন্য মুসল্লিরা প্রাঙ্গণে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT