চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 28, মে 2026
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মুসল্লি নামাজ আদায় করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরবানির ঈদের প্রথম জামাত অংশ নিয়েছেন হাজারো মুসলমান।

বৃহস্পতিবার ২৮ মে সকাল ৭টায় এ মসজিদে এবারের ঈদুল আজহার প্রথম জামাত হয়। সেখানে ইমামতি করেন বায়তুল মোকাররমের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান।

ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করে বায়তুল মোকাররমে। পৌনে ৭টার মধ্যে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের নামাজ শেষে মোনাজাতে হাত তোলেন সবাই। দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন। নামাজ শেষে চলে একে অপরের সঙ্গে কোলাকুলি আর ঈদের শুভেচ্ছা বিনিময়।

প্রতিবছরের মত এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত হবে। সকাল ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং ১০টা ৪৫ মিনিটে সবশেষ জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান দ্বিতীয় জামাতে ইমামতি করবেন। এরপর ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ তৃতীয় জামাতে, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন চতুর্থ জামাতে এবং ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন।

ঈদ জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে। কোরবানি ঈদের সকালে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। ঢাকায় সকালটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি দেখা যায়নি।

Tags: ইসলামিক ফাউন্ডেশনকোরবানির ঈদজাতীয় মসজিদবায়তুল মোকাররম
Previous Post

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

Next Post

চ্যানেল আই প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত

Next Post
চ্যানেল আই অনলাইন: ঈদের জামাতের জন্য মুসল্লিরা প্রাঙ্গণে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলাদেশের ময়মনসিংহ জেলার মানচিত্র ও অবস্থান দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-সিএনজি সংঘর্ষে ২ যুবক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT