চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে জার্মানিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদে অংশ নেওয়া নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

জার্মানিতে প্রতি দুইদিনে একজন নারী তার বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে খুন হচ্ছেন। নারীর প্রতি সহিংসতা দমনে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা। 

জার্মানিতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। জার্মানির ক্রিমিনাল পুলিশ বিকেএ-র প্রথমবারের মতো প্রকাশিত ‘‘নারীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক অপরাধ ২০২৩” প্রতিবেদন বলছে সেবছর ৩৬০ নারীকে হত্যা করেছেন পুরুষরা। এসবের অধিকাংশ ঘটেছে দাম্পত্য কলহ বা বিচ্ছেদের সময়।

প্রতিবেদনটি অক্টোবরে প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার বলেন, আমরা প্রায় প্রতিদিনই জার্মানিতে একজন করে নারী খুন হতে দেখছি৷ তারা নারী বলে সহিংসতার শিকার হচ্ছেন৷ এটা অসহনীয় ব্যাপার। বিকেএ-র দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৫৫ নারী তাদের সঙ্গী বা প্রাক্তন সঙ্গীর হাতে খুন হয়েছেন।

আইনজীবী কোরিনা ভেরান ইটসচার্ট কয়েকটি ছোট শিশুসহ এক নারীর কথা স্মরণ৷ বিচ্ছেদের দুই বছর কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাকে তার স্বামী অনুসরণ করতেন৷ তিনি বলেন, সেই নারীর স্বামী তাকে বাড়ির প্রবেশমুখে হত্যা করেন।

এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটেছে৷ নারীদের জন্য সুরক্ষাকেন্দ্র থাকলেও হত্যা থেমে নেই। জার্মানিতে নারী হত্যাকে আলাদা কোনো ধরনের অপরাধ হিসেবে বিবেচিত করা হয় না৷ খুনিদের বিরুদ্ধে খুন বা নরহত্যার অভিযোগ আনা হয়।

এক জরুরী চিঠিতে বিভিন্ন অধিকার সংগঠন এবং ত্রিশ হাজারের মতো একক ব্যক্তি জার্মানির কেন্দ্রীয় সরকারকে ২০২১ সালে জোট গড়ার সময়ের এক ঐক্যমত্যের কথা উল্লেখ করে দিয়েছেন।

জোট সরকারে থাকা রাজনৈতিক দলগুলো সেসময় সহিংসতার শিকারদের আরও ভালো সুরক্ষা দেয়ার জন্য আইন তৈরির কথা বলেছিল৷ গৃহনির্যাতনবিরোধী সেই আইনের খসড়া তৈরি হলেও তা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতার জন্য ঝুলে আছে।

Tags: জার্মানিবেড়েছে
Previous Post

যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়েছে দ্বিগুণ

Next Post

উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস আলম

Next Post
জনতা ও ছাত্ররা উগ্রবাদী প্রতিরোধে দৃঢ় সংকল্প প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস আলম

বিভিন্ন মডেলের ই-ট্রাক পরিবহন কেন্দ্রের বাইরে পার্কিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্বন নির্গমন কমাতে ই-ট্রাক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT