চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্বন নির্গমন কমাতে ই-ট্রাক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
বিভিন্ন মডেলের ই-ট্রাক পরিবহন কেন্দ্রের বাইরে পার্কিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সুত্র: ডয়চে ভেলে 

পরিবহণের জন্য ট্রাক প্রয়োজন। কিন্তু সেগুলো ব্যাপক কার্বন নির্গমনও ঘটায়। ব্যাটারিচালিত ইলেক্ট্রিক ট্রাক এই সমস্যা কিছুটা দূর করতে পারে। কিন্তু ই-ট্রাক কি দীর্ঘ পথের ধকল সামলাতে পারবে?

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ই-একট্রোস ৬০০ ডাইমলারই প্রথম ট্রাক যেটি একবার চার্জ নিয়ে ৫০০ কিলোমিটার চলতে পারে।

স্টেভ এঙ্গেলমান ইউরোপের অন্যতম বড় রিসাইক্লিং এন্টারপ্রাইজ রিমন্ডিসের জন্য ট্রাকটি পরীক্ষা করছেন। ডিপোতে রাতের বেলা ব্যাটারিটি পুরোপুরি চার্জ দেয়া হবে। এজন্য ছয় থেকে আটঘণ্টা লাগবে। রিমন্ডিস গ্রুপের আড়াইশোর মতো ই-ট্রাক রয়েছে। কিন্তু এটি সবচেয়ে বেশি দূরে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, ৫০০ কিলোমিটার অবধি কি যেতে পারে?

রিমন্ডিসের ফ্লিট ম্যানেজার স্টেভ এঙ্গেলমান বলেন, মার্সেডিস-ডাইমলার মজা করেনি৷ কোনো সমস্যা ছাড়াই ৫০০ কিলোমিটার গিয়েছি আমরা৷

সবুজ জ্বালানি ব্যবহার করে রিচার্জ করায় ট্রাকগুলোকে প্রায় কার্বন নিরপেক্ষ বলা যেতে পারে৷ কিন্তু চালকদের কাছে রাস্তায় এগুলোকে রিচার্জ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্রুত রিচার্জ করতে হাই ভোল্টেজ বিদ্যুৎ এবং হেভি ডিউটি চার্জারের দরকার। সেক্ষেত্রে বিশ মিনিটেই বিশ থেকে আশি শতাংশ চার্জ দেয়া সম্ভব। কিন্তু এরকম মেগাওয়াট চার্জিং সিস্টেম যথেষ্ট নেই এখনো।

রিমন্ডিসের জাসা হিংকে বলেন, আমাদের বড় পরিসরে গণ চার্জিং কাঠামো দরকার। নির্মাতারা প্রস্তুত। তারা অনেক গাড়ি তৈরি করছেন। ধারাবাহিকভাবে কাজ চলছে। কিন্তু এজন্য কাঠামো তৈরিতে অনেক কিছু করতে হবে।

ডাইমলার ট্রাকের উৎপাদনকেন্দ্র হচ্ছে দক্ষিণপশ্চিম জার্মানি। তারা বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক গাড়ি নির্মাতা। এখানে টেস্ট ট্র্যাকে ই-ট্রাকটিকে নানা গতিতে যাচাই করা হচ্ছে। কয়েকশত বিশেষজ্ঞ আট বছর খরচ করে তৈরি করেছেন। প্রকল্পটির পরিচালক মিশায়েল ভল্ফ।

ই-ট্রাকটির খুচরা মূল্য আড়াই লাখ ইউরো যা ডিজেলচালিত মডেলের তুলনায় এক লাখ ইউরো বেশি। ডাইমলার মনে করছে উৎপাদন ব্যাপক হারে বাড়লে দাম কমবে। ঘণ্টায় এটির সর্বোচ্চ গতি আশি কিলোমিটার। জার্মানির মহাসড়কে ট্রাকের স্পিডলিমিটও এটা।

এটির রাডার ডিস্টেন্স সেন্সর এবং অভিনব মিরর ক্যামেরা রয়েছে৷ তিনটি ব্যাটারিপ্যাকসহ ওজন সাড়ে চার মেট্রিক টন এবং আউটপুট ৬০০ কিলোওয়াট৷ একইধরনের ডিজেল মডেলের তুলনায় ই-ট্রাকগুলোর গতি বেশি৷ অন্যান্য উৎপাদনকারীরাও তাই আগ্রহী হচ্ছে৷ ডাচ নির্মাতা ডিএএফ-এর ই-ট্রাক প্রায় পাঁচশ কিলোমিটার যেতে পারে৷

সুইডেনের স্ক্যানিয়া ই-ট্রাক যেতে পারে সাড়ে তিনশো কিলোমিটার এবং ম্যানের ২০২৫ সালের মডেলের ব্যাপ্তি হবে ৪০০ কিলোমিটার৷

রিমন্ডিস বেশ কিছুদিন আগে ই-ট্রাক বাজারে ছাড়ে৷ প্রতিষ্ঠানটির জন্য এটা ভালো উদ্যোগ ছিল৷ জাসা হিংকে বলেন, ‘আমার ডিপোতে সাশ্রয়ী বিদ্যুৎ এবং শুল্ক অব্যাহতি ডিজেলের বিপরীতে দুটি সুবিধা এবং আমি লম্বা দূরত্বে চালালে এগুলোর সুফল মেলে৷

২০২৪ সালের শুরুর দিকে জার্মানি ই-ট্রাক কেনার ক্ষেত্রে ভর্তুকি বাতিল করে৷ তার অনেক আগেই অবশ্য ডিজেল ট্রাকের মহাসড়ক ব্যবহারের শুল্ক দ্বিগুণ করা হয়েছে যাতে ই-ট্রাকের কদর বাড়ে৷ এতে অবশ্য বিরক্ত জার্মানির ট্রাক শিল্প৷

ট্রাক শিল্প সংশ্লিষ্টরা মনে করেন ই-ট্রাকের বিক্রি বাড়াতে জার্মানিকে আবারেও ভর্তুকি চালু করতে হবে৷ তবে একইসঙ্গে এসব ট্রাকের দূরত্ব অতিক্রমের সক্ষমতাও বাড়াতে হবে৷ এক্ষেত্রে এখনো পিছিয়ে আছে নির্মাতারা।

Tags: ই-ট্রাককার্বনকার্বন নির্গমনডয়চে ভেলেডিডাব্লিউ স্টোরি
Previous Post

উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস আলম

Next Post

ছাত্র-জনতাকে অভিবাদন মাহফুজ আলমের

Next Post
মাহফুজ আলমের ছাত্র-জনতাকে অভিবাদন, বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতাকে অভিবাদন মাহফুজ আলমের

কিশোরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভরত মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT