করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কান্ত। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭১ বছর।
চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তিনি আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন। চার দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর অধিকাংশই অ্যাকশন সিনেমা। তার মাঝে ‘ক্যাপ্টেন’ সিনেমার জন্য দর্শক তাকে বিশেষ ভাবে মনে রাখবেন।
পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। তিনিই ছিলেন ডিএমডিকের প্রতিষ্ঠাতা। বিরুধাচলম এবং ঋষিভান্দিয়ামের নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করে দুবার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।
সূত্র: ভ্যারাইটি









