চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর সিনেমা করবো না: মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
মাহি জনসম্মুখে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, পাশে গাড়ি ও লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়ার কথা বললেন মাহিয়া মাহি। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি এমপি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রচারণায় ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে গিয়ে মাহি বলেন, সন্তানের মা হয়েছি, আমি আর সিনেমা করবো না।

আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী প্রতীক ট্রাক। নৌকার মনোনয়ন চেয়েও পাননি, পরে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ি এলাকার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি। মাহি আপনি আমাদের উন্নতির জন্য কাজ করবেন। তাহলে আমরা আপনাকে ভোট দেব। আমাদের এলাকায় পানির সমস্যা। বরাদ্দ এলে নেতা খেয়ে ফেলে। এই সমস্যা সমাধান চাই।

ওই নারী ভোটারকে জড়িয়ে ধরে তার প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার বাসা মণ্ডমালা। আমি এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব। আমি ঠিক করে রেখেছি দেশের অনেক মহিলারা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। আমি জিতলে এই এলাকার মেয়েদের শিখাবো ঘরে বসে কিভাবে লাখ লাখ টাকা আয় করতে হয়।

মাহি বলেন, পানির সমস্যায় দূর করতে যা যা করতে আমি করবো। বরাদ্দ এলে নেতা খেয়ে ফেললে নেতা চেঞ্জ করতে হবে। ১৫ বছর তো একজনকে নেতা করে রাখছেন। ভুল করেছেন কিনা সেটা আপনারা ভালো জানেন। যদি আমি জয়ী হই আগে পানি ও এই এলাকার রাস্তা নিয়ে কাজ করবো। যদি কাজ না করি তাহলে আবার পরের বার ভোট চাইতে এলে আমাকে বের করে দেবেন। এমন কাজ করবো ভবিষ্যতে যাতে ভোট চাইতে না আসতে হয়।

Tags: মাহিয়া মাহিরাজশাহী-১লিড বিনোদন
Previous Post

সেঞ্চুরি করায় গুণগান, আগে দিতো গালি

Next Post

করোনায় মারা গেলেন তামিল অভিনেতা বিজয়কান্ত

Next Post
বিজয়কান্তের ছবি, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মারা গেলেন তামিল অভিনেতা বিজয়কান্ত

বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির প্রতীক, গ্যাসের চুলা ও লাল-সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ ও ৩০ ডিসেম্বর বিএনপির গণসংযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT