চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলা থেকে ‘দামাল’ দেখতে মিমের ভক্তরা সিনেপ্লেক্সে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 28, অক্টোবর 2022
in বিনোদন
A A
মিমের ভক্তরা সিনেপ্লেক্সে দামাল দেখতে আসেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ম ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন করে তাকে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। ক্যারিয়ারের এই সুন্দর সময়ে বড় পর্দায় মুক্তি পেল মিম অভিনীত বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘দামাল’।

যে ছবিটি দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ছুটে এসেছেন তার ভক্তরা। শুক্রবার সকাল সাড়ে ১১টার শো-তে স্টার সিনেপ্লেক্সে মিমের সাথে ‘দামাল’ উপভোগ করেন তারা। সরেজমিনে গিয়ে এমনটাই দেখা গেলো।

মিম ভক্তদের সাথে আলাপ করে জানা যায়, গাজীপুর, সিলেট, বরিশাল, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ৫০জন মিম ভক্ত ঢাকায় এসেছেন।

মিমকে কাছে পেয়ে তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সেলফি তোলেন, তাকে ঘিরে ধরেন। জানান নিজেদের অনুভূতির কথা। এসময় মিমকেও আন্তরিকভাবে ভক্তদের সাথে কথা বলতে দেখা যায়।

পরে মিম চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদককে বলেন, দেশের যেসব অঞ্চলের হলে ‘দামাল’ মুক্তি পায়নি সেইসব জায়গা থেকে আমার ভক্তরা ঢাকায় ছুটে এসেছে। তারা এত কষ্ট করে শুধু আমার প্রতি ভালোবাসার টানে সিনেপ্লেক্সে এসেছে, এটা আমার জন্য অনেক প্রাপ্তি।

গেল ঈদে মিম অভিনীত ‘পরাণ’ বাজিমাৎ করেছে। ওই ছবিতে দুর্দান্ত অভিনয় করে মিম দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফীর ‘দামাল’-এ হাসনা চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে নতুন করে ধাক্কা দিবেন মিম, এমনটাই প্রত্যাশা ভক্তদের।

মিম বলেন, দর্শক কাঁদছেন, আনন্দ করছেন সেইসাথে মুক্তিযুদ্ধ ও ফুটবলের সমন্বয় দেখতে পাচ্ছেন সিনেমায়। সবকিছু মিলিয়ে প্রথম শো দেখে যারা বের হচ্ছেন তারা ভীষণ উচ্ছ্বাস দেখাচ্ছেন।

বায়োগ্রাফি বা হুবহু গল্প নয়, ইতিহাস থেকে ‘গল্পের রস’ নিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলকে উৎসর্গ করে ‘দামাল’ নির্মাণ করার কথা বললেন পরিচালক রায়হান রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। এই ছবিতে হাসনা চরিত্রে অভিনয় করছেন মিম। তার বিপরীতে আছেন শরিফুল রাজ।

এছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈ প্রমুখ।

Tags: ইন্তেখাব দিনারইমপ্রেসজেলাদামালদেশপূজাপ্রেক্ষাগৃহভক্তরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশাহনাজ সুমিশুক্রবারসামিয়া অথৈসিনেমাসিয়াম আহমেদসুমিত
Previous Post

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

Next Post

টুইটারের দায়িত্ব নিয়েই শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করলেন ইলন মাস্ক

Next Post
ইলন মাস্কের ছবি, টুইটার কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের দায়িত্ব নিয়েই শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করলেন ইলন মাস্ক

অফিসে বসে থাকা একজন পুরুষ ব্যক্তি, চশমা পরা, পটভূমিতে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগম কাকে বলে আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT