চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 28, অক্টোবর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর কোরিয়া একটি ‘অনির্ধারিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ছিল তাদের সর্বশেষ পরীক্ষা। এদিকে সিউল সতর্ক করে দিয়ে বলেছে, কিম জং উন আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর একেবারে কাছাকাছি পর্যায়ে পৌঁছে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অনির্ধারিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে।’ তিনি উল্লেখ করেন এ সাগর জাপান সামগর নামেও পরিচিত।

এদিকে গত বুধবার যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর কোরিয়ার যে কোন পরমাণু অস্ত্রের পরীক্ষার ‘দাঁতভাঙ্গা জবাব’ দেয়া হবে। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর তারা ঐক্যবদ্ধভাবে এ প্রতিশ্রুতি ব্যক্ত করলো।

টোকিওতে আলোচনার পর এ তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এ অঞ্চলে তাদের প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করবে।

দক্ষিণ কোরিয়ার চো হিউন-দং বলেন, ‘আমরা সহযোগিতা আরো জোরদারের ব্যাপারে সম্মত যাতে উত্তর কোরিয়ার অবৈধ কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা এবং দেশটিকে পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনায় ফিরিয়ে আনা যায়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষা নিয়ে অগ্রসর হলে এ তিন দেশ দাঁতভাঙ্গা জবাব দেয়ার প্রয়োজনীয়তা বিষয়ে সম্মত হয়।’

সিউল ও ওয়াশিংটন বারবার সতর্ক করে দিয়ে বলেছে যে, পিয়ংইয়ং ২০১৭ সালের পর প্রথমবারের মতো একটি পরমাণু বোমার পরীক্ষা চালানোর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী তাকিও মোরি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপক পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট ও গুরুতর চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রিকরণের ব্যাপারটি বিবেচনা করে আমাদের অঞ্চলে প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করতে সম্মত হয়েছি।’

এ তিন মন্ত্রী বলেন, তারা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেন।

তবে মোরি ও চো বলেন, সেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন আলোচনা হয়নি। দীর্ঘ দিন ধরে এ আলোচনা আটকে রয়েছে।

Tags: উত্তর কোরিয়াব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র
Previous Post

ঢাকঢোল পিটিয়ে মধুমিতায় সিয়ামকে বরণ

Next Post

বিভিন্ন জেলা থেকে ‘দামাল’ দেখতে মিমের ভক্তরা সিনেপ্লেক্সে

Next Post
মিমের ভক্তরা সিনেপ্লেক্সে দামাল দেখতে আসেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন জেলা থেকে ‘দামাল’ দেখতে মিমের ভক্তরা সিনেপ্লেক্সে

ইলন মাস্কের ছবি, টুইটার কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের দায়িত্ব নিয়েই শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করলেন ইলন মাস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT