চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এখনও জানে না বলছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
4:05 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ও তদন্তের জেরে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার খবর এসেছে সংবাদমাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এমন খবর দিনভর আলোচনায়। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে কিছুই জানে না তারা।

বিসিবি’র এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমে প্রতিবেদন হচ্ছে, রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এরমধ্যে বিসিবি’র দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এনামুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের বিশেষ ব্রাঞ্চের (ইমিগ্রেশন) সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছে চ্যানেল আই অনলাইন। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। বলেছেন, ‘ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এমনকি এখনও কোনো নির্দেশনাও আসেনি।’

বিপিএলের চলতি আসরে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ রয়েছে। ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। সেখানে রাজশাহীর প্রথমদিকের অধিনায়ক বিজয়ের নাম ওঠে।

৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন বিজয়। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়। আসরে ব্যাট হাতে দারুণ করেছেন বিজয়। ১২ ম্যাচে এক সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এপর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

Tags: আকুইমিগ্রেশননিষেধাজ্ঞাফিক্সিংবিজয়বিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
Previous Post

মত প্রকাশের ওপর হস্তক্ষেপ করার ইচ্ছে অর্ন্তবর্তী সরকারের নেই: সংস্কৃতি উপদেষ্টা

Next Post

আমলাতন্ত্র-শাসনে দৌরাত্ম্য ও অতি-নিয়ন্ত্রণ সমাধানে যেসব পরামর্শ টাস্কফোর্সের

Next Post
দুই প্রবীণ নেতা আলোচনা করছেন, একটি রিপোর্ট বই হাতে ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমলাতন্ত্র-শাসনে দৌরাত্ম্য ও অতি-নিয়ন্ত্রণ সমাধানে যেসব পরামর্শ টাস্কফোর্সের

বাংলাদেশের ক্রিকেট দল চ্যাম্পিয়ন, ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত-বাংলাদেশ সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT