চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েত-বাংলাদেশ সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোশাররফ হোসেন by মোশাররফ হোসেন
4:07 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের ক্রিকেট দল চ্যাম্পিয়ন, ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ক্রিকেট গ্রাউন্ড সোলাইবিয়ায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের ২৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালে আইআইওয়াই স্প্রটিং ক্লাবকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করে বাংলাদেশ এলিভেন।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে এবং শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

খেলার মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। ক্রীড়া জগতে অবদান রাখায় বেশ কয়েকজন প্রবাসীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কাউন্সেলর ও দূতালয় প্রধান মু. মুনিরুজ্জামান, কাউন্সেলর ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, সংগঠনের উপদেষ্টা হোসেন আহমেদ আজিজ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সারোয়ার, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ফুটবল এসোশিয়েশন এর সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া, রাজনৈতিক ব্যাক্তিত্ব আবুল হাসেম এনামসহ কুয়েত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Tags: অনুষ্ঠিতকুয়েতক্রিকেট টুর্নামেন্টবাংলাদেশ
Previous Post

আমলাতন্ত্র-শাসনে দৌরাত্ম্য ও অতি-নিয়ন্ত্রণ সমাধানে যেসব পরামর্শ টাস্কফোর্সের

Next Post

শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত: ডিবি প্রধান

Next Post
ডিবি প্রধানের সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত: ডিবি প্রধান

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বই প্রকাশের আগে পান্ডুলিপি যাচাইয়ের সংবাদ বিষয়ে যা বলছে ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT