চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
2:04 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in প্রবাস সংবাদ
A A
অন্তরীণ আলোচনা ও বক্তৃতা চলাকালে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে কানাডা অন্টারিও আওয়ামী লীগ। এ উপলক্ষে ডেনফোর্থের রেডহর্ট তন্দুরি রেষ্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের রুপকার, স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, নাট‍্যকার আহমেদ হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ড. এমএম তাহা।

অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফয়জুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।

আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি রাধিকা রঞ্জন চৌধুরী, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মোহাম্মদ হামিদ, মুশফাকুর রহমান আকন্দ, এসবি আব্দুল হামিদ, নিতাই দেবনাথ, শাকিল আহমেদ, রোকন চৌধুরী, শরিফুল ইসলাম, তকদির হোসেন, মাহফুজুর রহমান, আব্দুর রহিম, তাপস সরকার, রোকন চৌধুরী, কানাডা আওয়ামী লীগের মো. হাসান, মোর্শেদ আহমেদ মুক্তা, ঝোটন তরফদার, শেখ জসিম উদ্দিন, কানাডা স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, কানাডা ছাত্রলীগের তৈহিদ খান আশিক, ম‍্যাক তারিক, তৌহিদুর রহমান খান দূর্জয়, নাসিফ শাহরিয়ার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসলাম।

আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসে শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব‍্যক্তিগত, মানবিক গুণাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে শেখ হাসিনার সৈনিকরা ঐক্যবদ্ধ যে কোন জাতীয় ইস‍্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।

তথ‍্য উপাত্তসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ‍্য তুলে ধরেন এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান তারা।

বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে সকলকে নিয়ে একহয়ে কাজ করার এবং প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভূমিক পালন করে যাওয়ার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। সেইসাথে কানাডায় বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কানাডা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কানাডার স্বনামধন্য আবৃত্তিকার আহমেদ হোসেন ও ফারজিয়া মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসলাম, আলফাজ উদ্দিন ভূইয়া, মো: শোহান, মো: ওশমান, মো: শিহাব, জয় ইব্রাহিম, মো: আবদুল্লাহ খান, ইউনুস মিয়া, মোহাম্মদ আজিজুল ব‍্যাপারী, মোহাম্মদ আলীসহ আরও অনেকে।

Tags: মহান বিজয় দিবস উদযাপন
Previous Post

বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে: ওবায়দুল কাদের

Next Post

নদীর ঘাটে আমগাছ থেকে ফেরিওয়ালার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Next Post
নদীর ঘাটে আমগাছের নিচে মরদেহের পাশে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর ঘাটে আমগাছ থেকে ফেরিওয়ালার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

করোনা ভাইরাসের ভাইরাসের ছবি, মহামারীর চিত্র, স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা, ভারতে একদিনে ৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT