চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীর ঘাটে আমগাছ থেকে ফেরিওয়ালার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
2:07 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in জনপদ, জয়পুরহাট
A A
নদীর ঘাটে আমগাছের নিচে মরদেহের পাশে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তুলসীগঙ্গা নদীর মাদারতলী ঘাটের পশ্চিম পাশে একটি আমগাছ থেকে শ্রী নরেশ রবিদাস (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নরেশ রবিদাস উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মৃত বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেন।

সোমবার ১৮ ডিসেম্বর সকাল ৯টায় উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাদারতলী ঘাটের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও গ্রামবাসী জানিয়েছে, রোববার আওয়ালগাড়ী গ্রামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নরেশ রবিদাস বাচ্চাদের খেলনার দোকান দিয়েছিলেন। রাত ৮টার দিকে সে দোকান তুলে বাড়িতে যায়। খাওয়া-দাওয়া শেষে আবার বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় লোকজন তুলসীগঙ্গা নদীর মাদারতলীঘাটের একটি আমগাছে নরেশ রবিদাসের লাশ হাত-পা মাফলার দিয়ে বাঁধা অবস্থায় আমগাছে ঝুলতে দেখে তারা ঘটনাটি রুকিন্দীপুর ইউপির সদস্য সিদ্দিকুর রহমানকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করত। কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে আমার জানা নেই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমগাছে ঝুলন্ত অবস্থা নরেশ রবিদাসের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tags: ঘাটজয়পুরহাটমরদেহ উদ্ধার
Previous Post

অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

Next Post

আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা, ভারতে একদিনে ৫ জনের মৃত্যু

Next Post
করোনা ভাইরাসের ভাইরাসের ছবি, মহামারীর চিত্র, স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা, ভারতে একদিনে ৫ জনের মৃত্যু

প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটনের ছোঁয়ায় নতুন বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT