চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ বাড়ি থেকে পরিচালকের পচাগলা মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 21, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

নিজ বাসা থেকে পচাগলা লাশ উদ্ধার করা হলো বলিউড ইন্ডাস্ট্রিকে একাধিক হিট সিনেমা উপহার দেওয়া পরিচালক এমএম বেগের। গেল সপ্তাহে মুম্বাইয়ের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলিউডের আলোচিত এই নির্মাতার। তার বয়স হয়েছিল ৭০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালকের জনসংযোগ কর্মকর্তা হানি জাওয়েরি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ কর্মকর্তা জানিয়েছেন, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এমএম বেগ। চার-পাঁচদিন ধরে বাড়ি থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে পচাগলা লাশ দেখতে পান।

এরপর লাশ ময়নাতদন্তের জন্য গভীর রাতে কুপার হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার। আর বলিউড পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এমএম বেগ। জে ওম প্রকাশ, বিমল কুমার ও রাকেশ রোশানের মতো প্রতিষ্ঠিতদের সঙ্গে কাজের মাধ্যমে শুরু হয়েছিল তার ক্যারিয়ার।

এ সময় কয়েকটি মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইস ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’, ‘কালা বাজার’ ও ‘কিশন কানহাইয়া’।

এমএম বেগ একজন নির্মাতা হিসেবে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘মাসুম গাওয়াহ’ পরিচালনা করেছেন। যদিও এটি অপ্রকাশিত রয়ে গেছে। আবার শিল্পা শিরোদকরের ‘ছোটি বাহু’ পরিচালনা করেছেন।

Tags: নির্মাতাপরিচালকবলিউড
Previous Post

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

Next Post

কানাডার হ্যালিফ্যাক্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথমবার উড়ল বাংলাদেশের পতাকা

Next Post

কানাডার হ্যালিফ্যাক্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথমবার উড়ল বাংলাদেশের পতাকা

ছবি: সংগৃহীত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT