চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার হ্যালিফ্যাক্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথমবার উড়ল বাংলাদেশের পতাকা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:50 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A

কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। কানাডার স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন হ্যালিফ্যাক্স সিটি মেয়র অ্যান্ডি ফিলমোর এবং টিম হোষ্টন।

এ উপলক্ষে হ্যালিফ্যাক্স সিটি হলে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র অ্যান্ডি ফিলমোর।

পতাকা উত্তোলনের এই ঐতিহাসিক মুহূর্তটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল অত্যন্ত গর্ব ও আবেগঘন। উপস্থিত অতিথিরা এ সময় ভাষা শহীদদের স্মরণ করেন এবং ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, জন ম্যকনিল এলিমেন্টারি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন। স্কুলের সকালের সমাবেশে সব শিক্ষার্থী একত্রিত হলে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা নিজ নিজ ভাষা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করে। নানা ভাষা ও সংস্কৃতির সমন্বয়ে দিনটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিক্যানস এর চেয়ারপারসন এমডি গোলাম কিবরিয়া তালুকদার। তিনি বলেন, “মেয়র, প্রিমিয়ার এবং বিভিন্ন স্কুলের আন্তরিক সমর্থন আমাদের শহরে বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও বহুসাংস্কৃতিক সম্প্রদায় উদযাপনের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেছে। বাংলাদেশের পতাকা উত্তোলন আমাদের কমিউনিটির জন্য এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এটি ঐক্য, সম্মান এবং ভাষাগত ঐতিহ্যের স্বীকৃতির এক শক্তিশালী প্রতীক, যা নোভা স্কোশিয়ার সমাজকে সমৃদ্ধ করে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়, পাশাপাশি সব সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধিতেও উৎসাহিত করে।”

এদিনের কর্মসূচি প্রমাণ করে যে নোভা স্কোশিয়ায় ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য শুধু স্বীকৃতই নয়, বরং সম্মানের সঙ্গে উদযাপিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি সমগ্র প্রদেশের জন্য এক অনন্য ও স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আয়োজকরা জানান, একুশের মধ্যে যে বাঙালি জাতীয় চেতনা ও আবেগ আছে, তা প্রচণ্ড শক্তি হিসেবে এখনো বর্তমান। বাঙালি জাতির অস্থিমজ্জায়, ভাষায় ও সংস্কৃতিতে এবং ইতিহাসে যে চেতনা গাঢ় হয়ে মিশে আছে, তাকে ধ্বংস করা, কলুষিত করা সহজ নয়।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকানাডা
Previous Post

নিজ বাড়ি থেকে পরিচালকের পচাগলা মরদেহ উদ্ধার

Next Post

ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা

Next Post
ছবি: সংগৃহীত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা

সিংহাসনের উত্তরাধিকার থেকে অ্যান্ড্রুকে সরাতে আইন প্রণয়নে ব্রিটিশ সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT