চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম বেড়েছে সবজির, কাটেনি সয়াবিন তেলের সংকট

পরাগ আজিম by পরাগ আজিম
2:00 অপরাহ্ন 15, মে 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
সবজির বাজার ও সয়াবিন তেলের বোতল, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাজারে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে বেশিরভাগ সবজির দাম এখন কেজিপ্রতি ১০০ টাকার আশপাশে পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। তবে চালের বাজারে আপাতত স্থিতিশীলতা রয়েছে।

আজ (১৫ মে) শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেক সবজিই ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। এদিকে পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। পাশাপাশি আদাসহ আরও কয়েকটি মসলাজাতীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী।

ডিমের বাজারেও বেড়েছে দাম। ব্যবসায়ীরা জানান, গত এক মাসে প্রতি ডজন ডিমের দাম প্রায় ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় ১৫০ টাকায়। অন্যদিকে বাজারে এখনও সয়াবিন তেলের সংকট কাটেনি। অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটটি অনেকাংশে কৃত্রিম।

মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সোনালি মুরগির দাম এখনও বেশি। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৩৮০ টাকায়। এছাড়া গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকায় স্থির রয়েছে। তবে চালের বাজারে আপাতত বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বিভিন্ন ধরনের চাল আগের দামেই বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের বাড়তি দামে সাধারণ ক্রেতারা চাপে পড়েছেন বলে জানিয়েছেন বাজারে আসা অনেকেই। বিশেষ করে সবজি, ডিম ও ভোজ্যতেলের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

Tags: সবজিসয়াবিন তেল
Previous Post

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

Next Post

এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ দল দিলো জাপান

Next Post
জাপানের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ দল দিলো জাপান

The Law Society logo featuring a shield with a lion and a unicorn. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT