চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ দল দিলো জাপান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 15, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
জাপানের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ দল দিলো জাপান। ২৭ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় গড়াবে ফিফার আসরটি। চোটে ডাক পাননি দলটির অভিজ্ঞ তারকা কাওরু মিতোমা।

শুক্রবার টোকিওতে জাপানের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে অভিষেকের পর থেকে এপর্যন্ত সবকটি আসরে খেলেছে দেশটি।

বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চল থেকে প্রথমে যে ৪ দেশ সরাসরি টিকিট নিশ্চিত করে, জাপান ছিল অন্যতম। ১০ ম্যাচে ৭ জয় ২ ড্র ও ১ হারে এএফসি থেকে সর্বোচ্চ ২৩ পয়েন্টে মূলপর্বে জায়গা করে নেয় ব্লু সামুরাই বাহিনী।

‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, তিউনিশিয়া এবং সুইডেনের বিপক্ষে লড়বে জাপান। ১৫ জুন বাংলাদেশ সময় রাত ২টায় ডাচদের বিপক্ষে যাত্রা শুরু করবে সূর্যোদয়ের দেশটি।

গত কাতার বিশ্বকাপে জাপান ইউরোপের পরাশক্তি জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপে শীর্ষ দখল করেছিল। শেষ ষোলোতে ক্রোয়েশিয়াকে টাইব্রেকার পর্যন্ত নিয়েছিল।

জাপান বিশ্বকাপ দল
গোলরক্ষক: জিওন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া।
ডিফেন্ডার: ইউকিনারি সুগাওয়ারা, তাকেহিতো তোমিয়াসু, কো ইতাকুরা, হিরোকি ইতো, সুয়োশি ওয়াতানাবে, শোগো তানিগুচি, আয়ুমু সেকো, ইউতো নাগাতোমো, জুননোসুকে সুজুকি।
মিডফিল্ডার: ওয়াতারু এন্ডো, কাইশু সানো, আও তানাকা, দাইচি কামাদা, রিতসু দোয়ান, জুনিয়া ইতো, তাকেফুসা কুবো, কেইতো নাকামুরা।
ফরোয়ার্ড: আয়াসে উয়েদা, কোকি ওগাওয়া, কেনতো শিওগাই, ইউইতো সুজুকি, কেইসুকে গোতো, দাইজেন মায়েদা।

Tags: জাপানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

দাম বেড়েছে সবজির, কাটেনি সয়াবিন তেলের সংকট

Next Post

জেলা বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি

Next Post
The Law Society logo featuring a shield with a lion and a unicorn. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি

একজন ব্যক্তি শারীরিক নির্যাতনের শিকার, অন্যজন দাঁড়িয়ে থাকছেন পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের ভয়ঙ্কর ‘সিকিন ৯’ এখন বাংলাদেশে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT