চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরুণকে মেট্রো রেল কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in বিনোদন
A A

‘বর্ডার ২’ ছবিতে জওয়ানের উর্দিতে বরুণ ধাওয়ানের লুক ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। ট্রেলার ও টিজার প্রকাশের পর প্রথম দিকে যে অভিনেতাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় উঠেছিল, সিনেমা মুক্তির পর সেই সমালোচকরাই এখন তার পারফরম্যান্সে মুগ্ধ। তবে প্রশংসার আবহের মাঝেই এবার এক নতুন বিতর্কে জড়ালেন বরুণ।

সম্প্রতি মুম্বাইয়ের যানজট এড়িয়ে সিনেমার প্রচার চালাতে মেট্রো সফর বেছে নিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেই মেতে উঠলেন বিপজ্জনক ‘স্টান্ট’-এ।

মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার সেই দৃশ্য ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। প্রশংসা তো দূর, উল্টো জুটল জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি।

মেট্রোতে ঠিক কী ঘটেছিল? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুরুতে বরুণ ধাওয়ান বেশ সাবলীলভাবেই সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে গিয়েছিলেন। সহযাত্রীদের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন, জানতে চাইছিলেন তারা ‘বর্ডার ২’ কোন প্রেক্ষাগৃহে দেখবেন। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি হঠাৎ ট্রেনের ছাদের হাতল ধরে শরীর দুলিয়ে ঝুলে পড়েন।

ভিডিওতে তাকে মেট্রোর হাতল ধরে রীতিমতো জিমন্যাস্টিকসের কায়দায় দোল খেতে দেখা যায়। তার এই কাণ্ড দেখে আশেপাশের যাত্রীরা অবাক হলেও, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।

বিষয়টি নজরে আসা মাত্রই কঠোর অবস্থান নেয় মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। বরুণের ওই ভিডিওটি নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে তারা তীব্র ভর্ৎসনা করে। পোস্টে লেখা হয়, “অ্যাকশন সিনেমার মতো এই ভিডিওর ক্যাপশনেও সতর্কবাণী থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এ ধরনের স্টান্ট করার চেষ্টা করবেন না। বন্ধুরা মিলে মেট্রো সফর উপভোগ করা যায়— আমরা বুঝি। কিন্তু এই হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।”

কর্তৃপক্ষ আরও মনে করিয়ে দেয়, তারকারা আইনের ঊর্ধ্বে নন। তাদের বার্তায় স্পষ্ট বলা হয়, “মেট্রোর ভেতরে এমন আচরণ আইনত অপরাধ এবং এর জন্য কারাদণ্ডও হতে পারে। ভবিষ্যতে একজন দায়িত্ববান নাগরিকের মতো মেট্রোতে ভ্রমণ করুন।”

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একজন পাবলিক ফিগার হিসেবে বরুণের কি সাধারণ নিরাপত্তা বিধি মেনে চলা উচিত ছিল না? কেউ কেউ বলছেন, তাকে দেখে তরুণ প্রজন্ম উৎসাহিত হতে পারে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। যদিও এই বিতর্ক নিয়ে বরুণ ধাওয়ানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। –ইন্ডিয়া টুডে

Tags: বরুণ ধাওয়ানবর্ডার ২মেট্রো
Previous Post

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

Next Post

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা যেকোনো দিন

Next Post
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা যেকোনো দিন

ছবি: সংগৃহীত

গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন করা খুব জরুরি: আলী রীয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT