চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পে-কমিশনের প্রতিবেদন কেবল পর্যালোচনার জন্য গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার।

আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছিল। তবে এই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে কোনো পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না। নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়ন করতে পারবে অথবা বাতিলও করতে পারবে। এ ক্ষেত্রে প্রস্তাবিত পে-স্কেল ভবিষ্যৎ সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা বা চাপ সৃষ্টি করবে না।

সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকের বিষয়ে জানাতে গিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রমজান মাস উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন রয়েছে। পাশাপাশি ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এছাড়া বৈঠকে র‍্যাবের জন্য জিপসহ মোট ১৬০টি যানবাহন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দরপত্র ছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে জাপান থেকে সরাসরি এসব গাড়ি সংগ্রহ করা হবে বলে জানান। এদিকে তিনি জানান, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার জন্য সরকার কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে বলেও সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে সামরিক সরঞ্জাম আমদানি করলেও ভবিষ্যতে দেশে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

Tags: জ্বালানি উপদেষ্টাপে-স্কেল
Previous Post

আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন: ডা.এ জেড এম জাহিদ

Next Post

বরুণকে মেট্রো রেল কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি

Next Post

বরুণকে মেট্রো রেল কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা যেকোনো দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT