চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ম্যাচের আগমুহূর্তে জানা গেল এই ক্রিকেটারের বিরুদ্ধে আছে ধর্ষণ মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাপানের বিপক্ষে একটি ঐতিহাসিক আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। ম্যাচে অভিষেক হওয়ার সম্ভবনা আছে বিপরাজ নিগামের। মঙ্গলবার ম্যাচের আগে জানা যায় তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগে মামলা। মামলা ৯ মাস আগের হলেও প্রকাশ্যে এসেছে এখন।

জাপানের বিপক্ষে ভারতের ম্যাচের আগে গণমাধ্যমে এসেছে, হায়দরাবাদের বাসিন্দা ও মামলার অভিযোগকারী নারী নিগামের বাড়ির বাইরে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করেছেন। তিনি নিগামের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

বর্তমানে দলের সাথে জাপানে অবস্থান করছেন নিগাম। এশিয়ান গেমস ও জাপানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে চোটে ছিটকে পড়েন বরুণ চক্রবর্তী। তার জাগায় দলে ডাক পান ২২ বর্ষী এ স্পিনার। অভিযোগ, ২০২৫ সালের জুলাইতে নয়ডার এক হোটেলে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিগামের বাবা ফোন করে সেই নারীর সঙ্গে কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন এক সপ্তাহ পর এ বিষয়ে আলোচনা করা হবে। ভারতের গণমাধ্যমে অভিযোগকারী নারী বলেছেন, কোন বিবাদ সৃষ্টি করতে চান না, বরং কেবল নিগামের সঙ্গে কথা বলতে চান।

সামনে এসেছে আরেক খবরও। নিগাম এবং ওই নারী একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অনেক আগেই। ২০২৫ সালের ৮ নভেম্বর, নিগাম বারাবাঁকি কোতোয়ালি থানায় সেই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নিগামের দাবি, ওই নারী বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিলেন।

এরপর সেই নারী গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ করেন, ২০২৫ সালের মে’তে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং নিগাম বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে তাকে ২০২৫ সালের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। মামলাটি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর নথিভুক্ত করা হয়।

Tags: এশিয়ান গেমসজাপানভারতলিড স্পোর্টস
Previous Post

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

Next Post

অপি করিম-ঋত্বিকের সেই ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটিতে

Next Post

অপি করিম-ঋত্বিকের সেই ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটিতে

ছবি: ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবির (সংগৃহীত)।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন, যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT