চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে বসে দেখা যাবে বছরের আলোচিত ছবি ‘উৎসব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 29, জুলাই 2025
in বিনোদন
A A
দর্শকদের জন্য টানা হাউজফুল উৎসবের দৃশ্য, নাটকীয় পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই সাড়া ফেলেছিল তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক আবহ, আত্মজিজ্ঞাসা আর সময়ের আবেগ মিশ্রিত এই সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে টানা সাত সপ্তাহ ধরে প্রদর্শিত হয়েছে। এবার প্রেক্ষাগৃহ ছাড়িয়ে ‘উৎসব’ আসছে ওটিটিতে।

ওটিটি প্লাটফর্ম চরকি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) থেকে সিনেমাটি দেখা যাবে চরকিতে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল এবং প্রবাসে থাকা বাংলা ভাষাভাষী দর্শকরাও উপভোগ করতে পারবেন এই সিনেমাটি।

পরিচালক তানিম নূর জানিয়েছেন, “ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন ডিস্ট্রিবিউশন চ্যানেল। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং প্রবাসী দর্শক যারা সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য এটা বড় সুযোগ। আমি আশাবাদী, পরিবার নিয়ে ঘরে বসেই দর্শকরা ‘উৎসব’ উপভোগ করবেন।”

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এই ব্যতিক্রমী স্লোগান নিয়ে নির্মিত ‘উৎসব’ সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’, পাওয়ার্ড বাই এডিসন রিয়েল এস্টেট—এই সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান।

Tags: অপি করিমআজাদ আবুল কালামআফসানা মিমিইন্তেখাব দিনারউৎসবচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানতারিক আনাম খানলিড বিনোদনসুনেরাহ বিনতে কামালসৌম্য জ্যোতি
Previous Post

প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনে এসপিএফ ৫০ কেন দরকার?

Next Post

ডেথ গ্রুপে থাকা বাংলাদেশ এশিয়ান কাপে কতদূর এগোতে পারবে?

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেথ গ্রুপে থাকা বাংলাদেশ এশিয়ান কাপে কতদূর এগোতে পারবে?

তাণ্ডব সিনেমার পোস্টার যেখানে তিনজন প্রধান চরিত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ আগস্ট থেকে দুই প্লাটফর্মে দেখা যাবে ‘তাণ্ডব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT