চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজার প্রাক্তনের ‘মিথ্যাচার’-এ সরব ছোট ভাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 08, জানুয়ারি 2025
in বিনোদন
A A
একজন পুরুষের ছবি, অন্যজনের সাথে প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আমেরিকা প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে চলছে বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা।

এরইমধ্যে রোজার ‘প্রাক্তন প্রেমিক’ দাবি করে বিস্ফোরক অভিযোগ করেছেন ফায়েজ বেলাল নামের একজন। তিনি বলেছেন, ২০১৬ সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। গত সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে। এই ব্রেকআপের কারণও ছিল তাহসান!

রোজার প্রাক্তন প্রেমিক দাবি করেছেন, তাদের ব্রেকআপের পরে রোজার নতুন সম্পর্কের খবর তাকে বিস্মিত করেছে। তিনি উল্লেখ করেন, তাদের সম্পর্কের গভীরতা ছিল এবং তাহসানের সঙ্গে রোজার সম্পর্কের সময়কাল নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে এবং সে অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন। রোজার এই প্রাক্তন প্রেমিক প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন সাক্ষাৎকারে।

তাহসানের স্ত্রী রোজা আহমেদের ‘প্রাক্তন’ দাবি করে এই তরুণের একাধিক সাক্ষাৎকার দেয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে টিপ্পনী! যদিও পরবর্তীতে এ নিয়ে সোমবার (৬ জানুয়ারি) রাতে এক স্ট্যাটাসে ফায়েজ বলেন,“আমি এই সময়ে মিডিয়াতে কথা বলতে চাইনি, কিছু মিডিয়া খণ্ডিতভাবে আমার বক্তব্য প্রচার করেছে। আমি আর কোন মিডিয়াতে সরাসরি কথাও বলতেও চাই না। কারণ এগুলো একজনের কথায় কোন সমীকরণ মেলানোও ঠিক না। তার মানে এই না যে দুজনকে সামনে এনে এখন বিতর্ক করতে হবে।”

তবে রোজাকে নিয়ে যেসব অভিযোগ ইতিমধ্যে করেছেন ফায়েজ, এ নিয়ে এবার মুখ খুলেছেন রোজা আহমেদের ছোট ভাই উৎস আহমেদ। বুধবার সকালে ফায়েজ বেলালের সাথে স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের উপর আনা ফায়েজের সব অভিযোগকে ‘মিথ্যাচার’ দাবি করেন তিনি।

তবে ফায়েজের সাথে যে সম্পর্ক ছিলো, এ বিষয়েও কথা বলেন উৎস। ফায়েজের ‘চিট’ করার কারণে যে রোজার সাথে সম্পর্ক টিকেনি- এ নিয়েও অকপট তিনি।

এ বিষয়ে রোজা আহমেদের ছোট ভাই ফায়েজ বেলালের সাথে একটি স্ক্রিনশটের ভিডিও পোস্ট করে লিখেন,“ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সাথে এটাই ছিল মেইন কারণ ব্রেকআপের। এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা।”

গণমাধ্যমে সাক্ষাৎকারে রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে বলে ফায়েজ যে দাবি করেছে, সেটিকে পুরোপুরি মিথ্যাচার বলে ফায়েজ বেলালের উপর পাল্টা অভিযোগ তুলেন উৎস। এ বিষয়ে উৎস লিখেন, “আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলাল এর সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপ এর পরে আপু যোগাযোগ রাখেননি কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি।”

উৎস বলেন,“স্ক্রিন রেকর্ডিং এ স্পষ্ট দেখতে পাবেন, টাকাটা ফায়েজ বেলাল অনেকদিন ধরে ধীরে ধীরে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডিতে স্পষ্ট দেখতে পাবেন সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ।”

কেন এমন প্রতিবাদ করলেন, এ বিষয়ে উৎস এদিন লিখেন,“আমার বোন আমাদের ছায়ার মত আগলে রেখেছে, আপু আমার বাবার সমান। তার ওপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে।”

স্ক্রিনশটে দেখা যায়, ফায়েজ বেলালকে ১০ সেপ্টেম্বর ২০২৪ সালের দুপুর ৩টা ১১ মিনিটে বার্তা পাঠিয়েছিলেন উৎস। সেখানে কথোপকথনে উৎস লিখেন, ‘ভাইয়া, রোজা আপুর কি টাকা নাকি তোমার কাছে?’ জবাবে ফায়েজ লিখেন,‘না ভাই, সব একাউন্টে দিয়ে দিছি।’ উৎস আবার লিখেন, ‘কিসের নাকি টাকা পায় বললো আমারে’, জবাবে ফায়েজ লিখেন,‘যেদিন এফবি দিয়ে লিভ নিছি ওইদিনই দিয়ে দিছি’, আবারও উৎস লিখেন, ‘তোমারে দিছিলো নাকি কিসের’, জবাবে ফায়েজ লিখে পাঠান, ‘হ্যাঁ, দুই লাখ। ওইটাও এড করে দিছি ভাই’। উৎস আবার লিখে, ‘ওহ, ব্যাংকে দিছো?’ জবাবে ফায়েজ লিখে, ‘হ্যাঁ ভাই, তোমরা কেউ তো দেশে নাই, সো ব্যাংক ছাড়া কোনো অপশন ছিলো না। এখন সব পেইড।’

বিয়ে পরবর্তী আলোচনা, সমালোচনা নিয়ে মোটেও চিন্তিত নন তাহসান। সোমবার প্রকাশিত হয় তার একটি নতুন গান। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই শিল্পী ও অভিনেতা। মঙ্গলবার স্ত্রী রোজা আহমেদকে নিয়ে তিনি হানিমুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন, গন্তব্য মালদ্বীপ।

Tags: গানতাহসানবিয়েরোজা আহমেদলিড বিনোদনসিনেমা
Previous Post

তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি

Next Post

শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্নীতি তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT