চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 08, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার, মাথায় ক্যাপ তুলে নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরেছিলেন। ফিরে বাংলাদেশ জার্সিতে খুব বেশি ম্যাচ খেলেননি। অবসর না নিলেও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে বাঁহাতি ওপেনার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ফিরবেন কিনা, তা নিয়ে চলছে নানা আলোচনা। বুধবার তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

বিপিএল খেলতে দলগুলো বর্তমানে সিলেটে আছে। ফরচুন বরিশাল অধিনায়ক তামিমও আছেন সিলেটে। জাতীয় দলে তার ফেরা না ফেরার বিষয়ে আলোচনা করতে বুধবার ঢাকা থেকে সিলেটে আসেন গাজী আশরাফ লিপু। দুপুরে টিম হোটেলে তামিমের সাথে আলোচনায় বসেছেন তিনি। সাথে আছেন নির্বাচক হান্নান সরকার।

আইসিসির কাছে ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হবে বিসিবিকে। সেটা অদল-বদল করার সুযোগ আছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৯ তারিখ থেকে শুরু হওয়া হাইব্রিড মডেলে আসরে ২০ তারিখ দুবাইয়ে ভারতে মুখোমুখি হবে বাংলাদেশ। পরে পাকিস্তানে যাবে। সেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।

সম্প্রতি এক ভিডিও আলাপনে পাকিস্তানের তারকা সাবেক শহীদ আফ্রিদিকে তামিম জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকার ইচ্ছার কথা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন বলেছেন। কোন ভূমিকায় যাবেন সেটা অবশ্য পরিস্কার করেননি।

এদিকে রাজনৈতিক পট পরিবর্তনে গতবছর ভারত সিরিজের পর জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। নির্বাচক কমিটি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে বিবেচনা করবেন কিনা সেটিও দ্রুতই জানা যাবে।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফিতামিমপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসিলেট
Previous Post

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

Next Post

রোজার প্রাক্তনের ‘মিথ্যাচার’-এ সরব ছোট ভাই

Next Post
একজন পুরুষের ছবি, অন্যজনের সাথে প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজার প্রাক্তনের ‘মিথ্যাচার’-এ সরব ছোট ভাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্নীতি তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT