চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, যা জানাচ্ছেন শীর্ষ নৌ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 16, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মার্কিন রণতরী আব্রাহাম লিংকন সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ায় দীর্ঘ সামরিক মিশন শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। রণতরীটি টানা ২৬৬ দিন মোতায়েন ছিল, যার মধ্যে প্রায় ২০০ দিন ছিল যুদ্ধাঞ্চলে।

শনিবার (১৫ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানিয়েছেন, পরিকল্পিত রোটেশনের অংশ হিসেবে শিগগিরই আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রে ফিরবে। দীর্ঘ সময়ের এই মিশনে রণতরীটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের সদস্য এবং নাবিকদের পরিবারের পক্ষ থেকেও প্রশ্ন উঠেছে।

হাং কাও আরও বলেন, মিশনের প্রয়োজনেই লিংকনের অবস্থান বাড়ানো হয়েছিল। মোতায়েন কঠিন, আর যুদ্ধ পরিচালনা করলে তা আরও কঠিন হয়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তার জন্য আব্রাহাম লিংকনকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়। রণতরীটি ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে যায়নি। দীর্ঘ মিশন চলাকালে রণতরীটির নাবিকদের নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাজা খাবারের সরবরাহ না থাকায় খাবারের তালিকায় পরিবর্তন আনা হয়। পাশাপাশি নিরাপত্তাঝুঁকি বেড়ে গেলে বাড়িতে ফোন করার সুযোগও সীমিত করা হয়।

হাং কাও জানান, মিশন চলাকালে অল্পসংখ্যক নাবিক মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসা নিয়েছেন। তবে এ সময় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গত মাসে একজন নাবিক রণতরী থেকে পানিতে পড়ে গেলেও দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। পরে এটিকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়।

হাং কাওয়ের তথ্য অনুযায়ী, মিশন চলাকালে রণতরীটি ১০ হাজারের বেশি বিমান অভিযান পরিচালনা করেছে এবং প্রায় ১৫ লাখ পাউন্ড অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। তার দাবি, মার্কিন বিমানবাহী রণতরীগুলোর মধ্যে আব্রাহাম লিংকনের নাবিকদের চাকরিতে থাকার হারও অন্যতম সর্বোচ্চ।

তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের তরুণ নারী-পুরুষদের তাদের সক্ষমতার সর্বোচ্চ সীমায় যেতে হয়েছে। কিন্তু তারা কখনো ভেঙে পড়েনি।

দীর্ঘ সময়ের যুদ্ধকালীন মিশনে অনিশ্চয়তা ও স্বাভাবিক জীবনে বিঘ্ন তৈরি হয় উল্লেখ করে হাং কাও বলেন, সামরিক নেতৃত্বকে অভিযান পরিচালনার প্রয়োজনীয়তার সঙ্গে সেনাসদস্যদের কল্যাণের বিষয়টিও ভারসাম্যের সঙ্গে বিবেচনা করতে হবে।

মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও আরও বলেন, নাবিক ও মেরিন সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। দেশে ফেরার পর আব্রাহাম লিংকনের সদস্যদের ‘বীরের মতো স্বাগত’ জানানো উচিত।

Tags: ইরান যুদ্ধ ২০২৬মার্কিন রণতরীমিশন
Previous Post

চ্যালেঞ্জ গ্রহণ, উপভোগের মন্ত্র ও ‘বাইরের হৈচৈ’ পাত্তা না দেয়া এক সাফল্য

Next Post

সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন

Next Post
নূরুল হাসান খান এর ছবি, সমুদ্রের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন

শেখ হাসিনা দেশে ফিরে সেই সুযোগ পাবেন না, সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

'দেশে ফিরে সেই সুযোগ পাবেন না শেখ হাসিনা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT