চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে ফিরে সেই সুযোগ পাবেন না শেখ হাসিনা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 16, আগস্ট 2026
in - সেমি লিড, আদালত
A A
শেখ হাসিনা দেশে ফিরে সেই সুযোগ পাবেন না, সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পর্কে শেখ হাসিনা জানতেন না, এমন দাবি করে বিলম্ব মার্জনার কোনো সুযোগ তিনি পাবেন না বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনাসহ অন্য আসামিরা মামলা সম্পর্কে অবগত এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এসব কথা বলেন।

গাজী তামিম বলেন, পলাতক আসামিরা ফিরে এসে প্রায়ই দাবি করেন যে তারা বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতেন না। তখন তারা দীর্ঘ বিলম্বের পর আদালতে এসে ওই বিলম্ব মার্জনার আবেদন করতে পারেন। তবে শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ ধরনের অজুহাত দিতে পারবেন না।

তিনি বলেন, ‘তারা এই মামলা সম্পর্কে জানেন এবং বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তারা ফিরে আসার কথা বলছেন এবং মামলাকে মিডিয়ার মাধ্যমে ডিফেন্ড করছেন।’

প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা বা অন্য আসামিরা ট্রাইব্যুনালে এসে এই সুযোগ নিতে পারবেন না। তখন প্রসিকিউশন দেখাবে, তারা এরই মধ্যে মামলা সম্পর্কে জেনে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন।

মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে গাজী তামিম বলেন, মামলাটির অভিযোগ ২০২৫ সালের সেপ্টেম্বরে পাওয়া যায় এবং তখন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এরপর প্রায় এক বছর পার হয়েছে।

তিনি বলেন, ‘আমি মনে করছি যে ট্রায়ালটা একদম যথোপযুক্ত হচ্ছে এবং যথানিয়মেই হচ্ছে। আমরা দ্রুতও করছি না, আমরা দেরিও করছি না। আইন অনুযায়ী ঠিক যেখানে যতটুকু সময় দেওয়ার, ঠিক ততটুকু সময় দিয়েই এই মামলাগুলো পরিচালিত হচ্ছে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে গাজী তামিম বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বা দণ্ডাদেশের পরোয়ানা থাকলে ভারত আইনগতভাবেই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকা সত্ত্বেও তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

Tags: আইসিটিআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজুলাই গণঅভ্যুত্থানবিচারমৃত্যুদণ্ডশেখ হাসিনা
Previous Post

সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন

Next Post

বাবা-ছেলেকে গাড়ির ধাক্কা, দুর্ঘটনার পর বিতর্কে অভিনেতা

Next Post
অভিনেতার গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার পর বিতর্কের সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-ছেলেকে গাড়ির ধাক্কা, দুর্ঘটনার পর বিতর্কে অভিনেতা

বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্ব ক্রিকেটকে একটা ভালো বার্তা দিতে পেরেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT