চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি স্থায়ী করতে কাজ করছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 17, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক মহড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি শুরু হওয়া দক্ষিণ এশীয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বা যুদ্ধপরিস্থিতি স্বাভাবিক করতে এবং ‘যুদ্ধবিরতি স্থায়ী’ করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং আস্থা তৈরিতে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজ করছে যুক্তরাজ্য।

শনিবার (১৭ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এসব কথা বলেন।

পাকিস্তানের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দেশটি বলছে, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বীর কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন ও অন্যান্য দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার ফলে একটি শক্তিশালী কূটনৈতিক তৎপরতায় গত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়।

তবে বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন যেকোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।

রাজনৈতিক বক্তা বা নেতা, গাঢ় পটভূমিতে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ দুই দিনের সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা তৈরি করার জন্য সংলাপ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি।

তিনি বলেন, দুই প্রতিবেশীর দীর্ঘ ইতিহাস রয়েছে কিন্তু তারা এমন প্রতিবেশী যে গত কয়েক বছরে একে অন্যের সঙ্গে খুব কমই আলোচনা করতে পেরেছে। আমরা নিশ্চিত করতে চাই যে তাদের মধ্যে আর কোনো ধরনের উত্তেজনা দেখা দেবে না এবং যুদ্ধবিরতি টিকে থাকবে।

যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা তৃতীয় কোনো দেশে হওয়া উচিত। তবে এর জন্য এখনো কোনো স্থান ও দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।

Tags: ভারত-পাকিস্তানভারত-পাকিস্তান উত্তেজনাযুদ্ধবিরতি
Previous Post

শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তির টাকা নিয়ে জরুরি নির্দেশনা

Next Post

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Next Post
দুর্ঘটনা স্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

তাণ্ডব সিনেমার প্রধান চরিত্রের ছবি, গাঢ় পোশাক ও sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাণ্ডব’ শুরুর আগে দর্শকদের উদ্দেশে সতর্কবার্তা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT