চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:59 অপরাহ্ন 17, মে 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দুর্ঘটনা স্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অন্য আরেক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ইউনিয়ন পরিষদের এক সচিব।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ি উপজেলা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) ও বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে তোজাম্মেল হক (৩৬)। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুই জন ফুলবাড়ি ঢাকা মোড়ের মজনু মিয়ার খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের মতো মোটরসাইকেলে ঢাকা মোড় থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন। ফুলবাড়ি পৌরসভা অফিসের সামনে পৌঁছালে বিরামপুর থেকে দিনাজপুরগামী মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হককে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় দিনাজপুরের জেলার ফুলবাড়ি উপজেলার ইউপি সচিব নুর আলম (৪০)। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। মটর সাইকেল অটো ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয় হন নূর আলম (৪০)। স্থানীয়়রা তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Tags: দিনাজপুরনিহত ২সড়ক দুর্ঘটনা
Previous Post

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি স্থায়ী করতে কাজ করছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

Next Post

‘তাণ্ডব’ শুরুর আগে দর্শকদের উদ্দেশে সতর্কবার্তা!

Next Post
তাণ্ডব সিনেমার প্রধান চরিত্রের ছবি, গাঢ় পোশাক ও sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাণ্ডব’ শুরুর আগে দর্শকদের উদ্দেশে সতর্কবার্তা!

বাংলাদেশ ও আমিরাতের ক্রিকেটাররা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপুটে বোলিংয়ে ২৭ রানে আমিরাতকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT